এক্সপ্লোর

Kunal Ghosh in Tushar Mehta's house: আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা নয়, কুণাল ঘোষকে জানিয়ে দিলেন সলিসিটর জেনারেলের নিরাপত্তারক্ষী

শুভেন্দুর সঙ্গে বৈঠক বিতর্কের মধ্যেই সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়ির সামনে হাজির হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: শুভেন্দুর সঙ্গে বৈঠক বিতর্কের মধ্যেই সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়ির সামনে হাজির হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা নয়, জানিয়ে দিলেন নিরাপত্তারক্ষীরা।

বিনা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢোকা যায় কিনা, জানতেই এসেছিলাম, বললেন কুণাল ঘোষ। শুভেন্দু আচমকা এলেন, আর গেট খুলে গেল, এই দাবির সত্যতা খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে দাবি তাঁর। কুণাল ঘোষ বলেন, নিশ্চিত হলাম যাঁদের মামলা ও আগাম অ্যাপোয়েন্টমেন্ট থাকে তাঁরা ছাড়া কেউ ঢুকতে পারেন না। শুভেন্দু অধিকারী আচমকা এলেন আর গেট খুলে গেল বলে যে গল্পটা দেওয়া হচ্ছে কতখানি সত্যতা খতিয়ে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে। 

সলিসিটর জেনারেল তথা নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠকের অভিযোগ ওঠে। নারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে, নারদা মামলায় সিবিআই এর আইনজীবী তুষার মেহেতার বৈঠকের অভিযোগে সোমবারই সুর চড়িয়েছে তৃণমূল। এসবের মাঝেই মঙ্গলবার সলিসিটর জেনারেলের বাড়ির দুয়ারে পৌঁছে গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু দেখা তো দূর, খোলা হল না গেটই। তুষার মেহতার কর্মচারীর হাতে চিঠি সহ নারদ মামলার নথি জমা দিয়ে ফিরলেন কুণাল ঘোষ।

কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী আগে থেকে না জানিয়েই আমার বাড়ি/অফিসে আসেন। যার আঁচ গিয়ে পড়েছে রাইসিনা হিলসেও। সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহেতার অপসারণ চেয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

এদিন দুপুরে তুষার মেহেতার বাড়ির সামনে কুণাল ঘোষ পৌঁছতেই গেটের ওপারে এগিয়ে আসেন দুই কর্মচারী।  সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করতে চান বলে জানান কুণাল ঘোষ। সলিসিটর জেনারেল ব্যস্ত রয়েছেন  বলে জানান কর্মচারীরা। শুধু তাই নয়, তাঁরা জানান, যাঁদের মামলা থাকে, তাঁরা আসেন। কুণাল ঘোষ জানতে চান, একটা চিঠি দেওয়ার ছিল, সেটা কাকে দেবেন। কর্মচারী জানিয়ে দেন, তাকে দেওয়া যেতে পারে। অনুমতি না মেলায় সলিসিটর জেনারেলের কর্মচারীর হাতেই চিঠি দেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, “শুভেন্দুর নাম এফআইআরে আছে। সে কীভাবে দেখা করতে পারে সেটা জানার কৌতুহল ছিল। বিনা অ্যাপোয়েন্টমেন্টে ঢোকা যায় কি না নাকি এটা গল্প দেওয়া হচ্ছে, আপনাদের সকলের সামনে রক্ষী বলেছেন যাদের মামলা আছে তাঁরা ঢুকতে পারেন। নিশ্চিত হলাম মামলা ও আগাম অ্যাপোয়েন্টমেন্ট ছাড়া ঢোকা যায় না। নারদ কাণ্ডে সিবিআইয়ের এফআইআর দিয়েছি। সুদীপ্তর চিঠি দিয়েছি। আমি আমার কেস নিয়ে দেখা করতে চাইনি।“

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget