এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দু আমাদের পার্টির ভাল নেতা ছিল, যদি বিজেপিতে যায়, আর মুখদর্শন করব না, বললেন সৌগত

Saugata Roy on Suvendu Adhikari: বরানগরের সভা থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ সৌগত রায়ের।

কলকাতা: ‘শুভেন্দু আমাদের পার্টির ভাল নেতা ছিল। যদি বিজেপিতে যায়, আর মুখদর্শন করব না।’ বরানগরের সভা থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ সৌগত রায়ের। তাঁর কটাক্ষ, ‘কঠিন সময়ে জাহাজ ডুবল বলে বিজেপির সমুদ্রে ঝাঁপ। জাহাজ ডুবল ভেবে সমুদ্রে ঝাঁপ দিলে মরে যাবে।’ এদিকে, শুভেন্দুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছেদের সম্ভাবনা যত জোরাল হচ্ছে, ততই জেলায় জেলায় রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রীর নাম-ছবি দেওয়া পোস্টার, ব্যানার পড়ছে দাদার অনুগামীদের নাম করে। এবার তৃণমূলের গড় বলে পরিচিত খাস দক্ষিণ কলকাতার ৬-৬টি জায়গায় একই ধরনের পোস্টার দেখা গেল। বৃহস্পতিবার যাদবপুর এইটবি, গোলপার্ক, গড়িয়াহাট মোড়, গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজের সামনে এবং রাসবিহারী মোড় ও সাদার্ন অ্যাভিনিউয়ে দাদার অনুগামীদের দেওয়া পোস্টার চোখে পড়ল। এছাড়াও, বৃহস্পতিবার নন্দীগ্রামের বিধায়কের নামে পোস্টার পড়েছে বাঁকুড়ার তালড্যাংরা বাজারেও। দাদার অনুগামীদের নামে এই পোস্টার দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাঁকুড়া জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিপত্তারণ সেন কটাক্ষ করে বলেছেন, ‘তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গেছে। তাই এই দলে কেউ থাকতে চাইছেন না। তৃণমূলের একাংশ বিক্ষুব্ধ হয়ে দাদার অনুগামী সেজে পোস্টার দিচ্ছে। বিজেপিতে আসার চেষ্টা করছে।’ পাল্টা তালড্যাংরার তৃণণূল ব্লক সভাপতি মনসারাম লায়েক বলেছেন, ‘এলাকার মানুষ পোস্টার দেয়নি। রাতের অন্ধকারে বাইরে থেকে এসে পোস্টার দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ তৃণমূল কেউ নেই। সবাই একসঙ্গেই কাজ করে। দাদার অনুগামী বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ই সব।’ সূত্রের খবর, রবিবার নিজের অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু। গোটা রাজ্যের নজর সেদিকেই। আজ দুপুরে গড়বেতায় ক্ষুদিরাম বসুর একটি মূর্তি উন্মোচন করলেন শুভেন্দু। তার আগে চন্দ্রকোনা থেকে গড়বেতা পর্যন্ত বাইক মিছিল করেন শুভেন্দু-অনুগামীরা। এছাড়াও আজ দুপুরে হলদিয়ায় শুভেন্দুর অনুগামীদের পদযাত্রা ছিল। পাশাপাশি আজ তমলুক হাসপাতাল মোড় থেকে হ্যামিলটন হাই স্কুল পর্যন্ত হাতে তেরঙা নিয়ে পদযাত্রা করেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। উদ্যোক্তা তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি। যার সভাপতি শুভেন্দু নিজেই। গড়বেতায় শুভেন্দু বলেন, ‘গড়বেতায় ২০১১ সালের আগে আমিই সবচেয়ে বেশি আসতাম। দশকের পর দশক ধরে আসছি। গ্রামের ছেলে রাস্তায় বেরিয়েছে, তাতে ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে।’ শুভেন্দুর সঙ্গে আর কোনও কথা নয়, জানিয়েছেন সৌগত। তিনি বলেন, এরপর যা বলার শুভেন্দুই জানাবেন, তাঁদের তরফে আর কিছু বলার নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget