এক্সপ্লোর

ডেরেকের ভুুল স্বীকারের তিনদিন পর ফেসবুক থেকে রাজনাথ, কারাটের ছবি সরাল তৃণমূল, কাটছে না অস্বস্তি

কলকাতা: ওয়েবসাইটে নকল ছবি বিতর্কে আরও অস্বস্তিতে তৃণমূল। তিনদিন আগে এনিয়ে দলের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন ভুলস্বীকার করলেও তৃণমূলের ফেসবুক পেজে রেখে দেওয়া হয়েছিল সেই ছবি। শেষ পর্যন্ত বিরোধীরা সরব হলে ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয় সেটি।     প্রসঙ্গত, ২৩ এপ্রিল সাংবাদিক বৈঠকে প্রকাশ কারাট ও রাজনাথ সিংহর ছবি দেখিয়ে সিপিএম-বিজেপি সখ্যের প্রমাণ তুলে ধরতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ। ছবিটি যে নকল, তা জানাজানি হতেই ডেরেক ভুল স্বীকার করেন। মেনে নেন, সিপিএম-বিজেপি আঁতাঁতের প্রমাণ স্বরূপ সাংবাদিক বৈঠকে তাঁর দেখানো ছবিটি নকল! ডেরেক ভুল মেনে নেওয়ার পর ওয়েবসাইট থেকে ছবিটি  সরিয়ে দেওয়া হয়। কিন্তু তার তিনদিন পরও সেটি রেখে দেওয়া হয় দলের ফেসবুক পেজে।   এ নিয়ে সমালোচনায় সরব হয়ে ওঠেন বিরোধীরা। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ভুল স্বীকারের পরও ছবি কেন ফেসবুকে। পুলিশের কাছে যাব আমরা। অন্যদিকে এটা  ‘লোক দেখানো ভুল’ বলে কটাক্ষ করেন সিপিএম রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর ঘণ্টাখানেকের মধ্যে ফেসবুক পেজ থেকে ছবিটি সরিয়ে দেয় তৃণমূল!   যদিও ছবি সরিয়ে নিলেও এত সহজে তৃণমূলকে রেহাই দিতে নারাজ বিজেপি। ইতিমধ্যেই এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবিতে এদিন ফের লালবাজারে যায় বিজেপি। এদিকে ছবি-বিতর্কে তৃণমূলের উপর চাপ বাড়াতে কোমর বেঁধে আসরে নেমেছে সিপিএমও। ইতিমধ্যেই দিল্লির মন্দিরমার্গ থানায় ডেরেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কারাট। ডেরেক রাজ্যসভার সদস্য হওয়ায় সেখানকার এথিক্স কমিটির বৈঠকে বিষয়টি তুলেছেন সীতারাম ইয়েচুরিও। ঋতব্রত বলেছেন, আমরা এথিক্স কমিটির কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানাব   কিন্তু এসবের মাঝে প্রশ্ন একটাই ছবি নিয়ে ডেরেক  প্রকাশ্যে ভুল স্বীকারের তিনদিন পরও কেন দলের ফেসবুক পেজে রেখে দেওয়া হল এই ছবি? তবে কি ভুল স্বীকার সত্যিই লোক দেখানো? বিরোধীদের দাবি, এটা তৃণমূলের জোড়া কৌশল! একদিকে ভুল স্বীকার করে বিতর্কের আগুনে জল ঢালার চেষ্টা, অন্যদিকে, ফেসবুকে ছবিটি রেখে দিয়ে উদ্দেশ্য সাধনের প্রয়াস! অর্থাৎ সাপও মরল, আবার লাঠিও ভাঙল না!  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget