এক্সপ্লোর

এবিপি আনন্দের খবরের জের, বীরভূমের স্কুলে আলাদা ক্লাসের সিদ্ধান্ত প্রত্যাহার

বীরভূম: কো এড স্কুল। কিন্তু, পরিবেশ এমনই যে ছাত্র-ছাত্রী একসঙ্গে ক্লাস করতে পারে না। সোম, বুধ, শুক্র ছাত্রদের ক্লাস। মঙ্গল, বৃহস্পতি, শনি ছাত্রীদের। এমন আজব রুটিন কখনও দেখেছেন কোনও কোএড স্কুলে? বীরভূমে খয়রাশোল ব্লকের এই স্কুলে এরকমই আজব ব্যবস্থা চালু হয়। তার কারণ শুনলেও অবাক হবেন! একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাসে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ উঠছিল ছাত্রদের বিরুদ্ধে। তা আটকাতে না পেরে ছাত্র ও ছাত্রীদের ক্লাস আলাদা করার মতো আজব সিদ্ধান্ত নেয় স্কুল! তবে এবিপি আনন্দের খবরের জেরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল স্কুল কর্তৃপক্ষ। সোমবার থেকে ছেলে-মেয়েরা একসঙ্গেই ক্লাস করবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এই স্কুলে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৩৮। দ্বাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী মিলিয়ে পড়ুয়ার সংখ্যা ২২৮। অভিযোগ মূলত আসছে এই দুই ক্লাস থেকেই। এক ছাত্রীর অভিযোগ, ছাত্ররা মোবাইলে অশ্লীল ভিডিও এনে দেখায়। শিক্ষকরা কার্যত স্বীকারই করে নিচ্ছেন যে, তাঁরা অবাধ্য ছাত্রদের সামলাতে পারেন না। ফলে কখনও কখনও পরিস্থিতি এমন দাঁড়ায় যে ক্লাসে পড়ানো পর্যন্ত যায় না। তবে ক্লাস ভাগ করার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক মাথাচাড়া দেয় বিভিন্ন মহলে। প্রশ্ন ওঠে, ছাত্রদের একাংশের বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ছাত্রীদের নিরাপত্তা দেওয়া উচিত। তা না করে ক্লাস ভাগের সিদ্ধান্ত কেন? এতে তো পড়ুয়াদেরই ক্ষতি। ছ’দিনের বদলে ক্লাস তিনদিন ক্লাস করে তারা কীভাবে সিলেবাস শেষ করবে? কিন্তু, ক্লাস ভাগ করে দেওয়ার এই সিদ্ধান্তে হাসি ফোটে স্কুলের ছাত্রীদের। কারণ, এখন তাহলে অন্তত আর অবাধ্য ছাত্রদের হাতে তাদের উত্যক্ত হতে হয় না! তারা অন্তত নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। ছাত্রদের দাবি, তাদের একাংশের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে স্কুল একতরফা সিদ্ধান্ত নিয়েছে। এই স্কুলের প্রধান শিক্ষক আবার তৃণমূল পরিচালিত খয়রাশোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। যদিও, এদিন স্কুলে তাঁকে পাওয়া যায়নি। ১ জুলাই থেকে স্কুলে ছাত্র-ছাত্রীদের আলাদা ক্লাস করার নির্দেশিকা চালু হয়ে গিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, কো এড স্কুলে এমন হলে, তা নিয়ম বিরুদ্ধ। এতে স্কুলের পঠনপাঠনের সময়সীমা কমে যাচ্ছে। বিষয়টা খতিয়ে দেখছি। ঘটনায় জেলা পরিদর্শকের কাছে রিপোর্ট চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ঘটনা সত্যি হলে তদন্ত করবেন জেলা পরিদর্শক। জেলা স্কুল পরিদর্শক রেজাউল হকও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। তাঁর দাবি, এটা সরকারি নিয়ম বহির্ভূত কাজ। স্কুলে এরকম সিদ্ধান্ত নিতে গেলে সরকারের অনুমোদন নিতে হয়। এটা কী করে সম্ভব হল? খোঁজ খবর নিচ্ছি। এরপরেই স্কুলের সিদ্ধান্ত বদলে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
Weather Update: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget