এক্সপ্লোর

Tocilizumab Vial Missing: কারও কথা শুনে রাজনৈতিক অবস্থান নিতে পারব না, মেডিক্যাল কলেজে ইঞ্জেকশন কেলেঙ্কারি নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee on Tocilizumab: ইঞ্জেকশন কেলেঙ্কারির অভিযোগে আজ মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখায় কংগ্রেস। 

কলকাতা: ‘কারও কথা শুনে রাজনৈতিক অবস্থান নিতে পারব না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ করবে’, কলকাতা মেডিক্যাল কলেজে ইঞ্জেকশন কেলেঙ্কারি নিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গতকাল জানা যায়, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছে করোনার চিকিত্‍সায় গুরুত্বপূর্ণ প্রায় ১১ লক্ষ টাকা দামের ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন হাতানোর অভিযোগে নাম জড়িয়েছে শাসকদলের ঘনিষ্ঠ এক চিকিত্‍সকের। ওই চিকিত্‍সকের সঙ্গে সংশ্লিষ্ট সিস্টার ইনচার্জের কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযুক্ত চিকিত্‍সক সেই অডিও ক্লিপে শাসক দলের চিকিত্‍সক নেতা বিধায়ক নির্মল মাজির নাম করেছেন। যদিও নির্মলের দাবি, এই ঘটনার সময় তিনি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। নাম কেউ তুলে থাকলে সেই দায়িত্ব তাঁর নয়। এ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। 

এই ঘটনার তদন্তে তৈরি হয়েছে কমিটি। সেই কমিটির শুনানিও শুরু হয়েছে। আজই আইএনটিইউসি সেবাদলের তরফে মেডিক্যাল কলেজের সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সূত্রের দাবি, সুপার আশ্বাস দিয়েছেন, তদন্তে কাউকে রেয়াত করা হবে না। বউবাজার থানায়ও ইমেলের মাধ্যমে দায়ের হয়েছে অভিযোগ।  

এদিকে, ইঞ্জেকশন কেলেঙ্কারির অভিযোগে আজ মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখায় কংগ্রেস। 

গতকাল সোশাল মিডিয়ায় ওয়েস্ট বেঙ্গল কংগ্রেস সাপোর্টার্স নামে একটি পেজ থেকে বেশ কিছু নথি আপলোড করে বিস্ফোরক এই অভিযোগ করা হয়। দাবি করা হয়, গত ২৪ এপ্রিল, কোভিড ওয়ার্ডের সিস্টার ইনচার্জের কাছ থেকে ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন নিয়ে যান শাসক ঘনিষ্ঠ এমার্জেন্সি মেডিক্যাল অফিসার। অভিযোগ, নিয়ম মেনে কোনও রসিদ দেওয়া হয়নি। পরে প্যাথলজি বিভাগের রোগীর নমুনা পরীক্ষার ফর্মে ভুয়ো প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগও উঠেছে। এই সংক্রান্ত কথোপথনের রেকর্ডও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিষয়টি তদন্ত করে দেখছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবনও খতিয়ে দেখছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget