এক্সপ্লোর

আগামীকাল রাজ্যে পঞ্চায়েত ভোট, জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কলকাতা:  কাল পঞ্চায়েত ভোট। জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। ভোট নিরাপত্তায় পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশ, সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি থাকছে অন্ধ্রপ্রদেশ থেকে আসা পুলিশও। চলছে রুটমার্চ। শেষ মুহূর্তে ভোটের জোর প্রস্তুতি মালদাতেও। আজকের মধ্যেই ব্যালট বক্স ও ব্যালট পেপার নিয়ে বুথে বুথে পৌঁছে যাবেন ভোটকর্মী ও নিরাপত্তাকর্মীরা। মুর্শিদাবাদে সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি। অন্ধ্রপ্রদেশ আসা থেকে পুলিশকর্মীদের নিয়ে ভোটের আগের দিন রুটমার্চ করছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। বীরভূমেও জোর কদমে শেষ মুহূর্তের ভোটপ্রস্তুতি। মহম্মদবাজারে রুটমার্চে তেলঙ্গানা পুলিশ। ব্যালট বক্স ও ব্যালট পেপার নিয়ে বুথের উদ্দেশে রওনা ভোটকর্মীদের। ভোটের কাজে যে সমস্ত সিভিক ভলান্টিয়ার ও বনরক্ষীরা রয়েছেন, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারকেশ্বরে ওড়িশা থেকে আসা পুলিশকর্মীদের নিয়ে রুটমার্চ জেলা হুগলি জেলা পুলিশের। প্রস্তুত হচ্ছেন ভোটকর্মীরাও। পশ্চিম বর্ধমানের কাঁকসায় ভোট-প্রস্তুতি তুঙ্গে। কাঁকসা ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টার। সেখান থেকেই ভোটকর্মীদের বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে। বনগাঁয় অন্ধ্রপ্রদেশ থেকে আসা সশস্ত্র পুলিশকর্মীদের নিয়ে রুটমার্চ করে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। পঞ্চায়েত ভোট সুষ্ঠু ও অবাধ করতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। নজরদারির জন্য কমিশনের দফতরে চালু হয়েছে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম। অভিযোগ খতিয়ে দেখতে রয়েছে কন্ট্রোল রুমও। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের। সম্প্রতি রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশের প্রসঙ্গ টেনে একথা বুঝিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য পুলিশের ডিজি ও আইজি-কেও চিঠি পাঠিয়ে একথা জানিয়েছেন তিনি। এদিকে, ভোটের মুখে ফের ঝরল রক্ত। বনগাঁয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যকে গুলি। ভর্তি হাসপাতালে। তৃণমূল নেতা অশোক বিশ্বাসের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাণে রক্ষা পেলেও তাঁর ডান পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget