এক্সপ্লোর

Train Cancel: টানা বৃষ্টির জের, বিপর্যস্ত রেল পরিষেবা, বাতিল একাধিক দূর পাল্লার ট্রেন

বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: টানা বৃষ্টিতে বিপর্যস্ত ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে দূর পাল্লার বেশ কয়েকটি ট্রেন। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বৃষ্টির জন্য বাতিল করা হয়েছে পূর্বা এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, হাওড়া-ভাগলপুর এক্সপ্রেস। হিমগিরি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস ও হাওড়া-নয়া দিল্লি এক্সপ্রেস। টিকিয়াপাড়া কারশেডে লাইনে জল থাকায় সকাল থেকে হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না দূর পাল্লার ও স্টাফ স্পেশাল ট্রেন।

রেলের তরফে জানানো হয়েছে, লাইনে জল জমে একাধিক পয়েন্টে রেলের স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা বা RRI বসে যাওয়ায়, ট্রেন চলাচল ব্যাহত হয়। অনেক ট্রেন হাওড়ার আগেই সাঁতরাগাছি-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়ে অনেকে জল ভেঙে লাইন দিয়েই হাঁটতে শুরু করেন।  কিছু ট্রেনের যাত্রাপথ অনেক আগেই শেষ করে দেওয়া হয়। যেমন ডাউন পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।

অবিরাম বৃষ্টিতে জলমগ্ন টিকিয়াপাড়া কারশেড।  রুট রিলে ইন্টারলকিং সিস্টেমের একাধিক পয়েন্টে জল ঢুকে গিয়েছে। যার জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছে বলে রেল সূত্রে খবর। এদিন খড়গপুর স্টেশনে ট্রেনটি ঢুকলে সেটির যাত্রাপথ সেখানেই শেষ করে দেওয়া হয়। যা নিয়ে বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ। একজন বললেন, কোনও ঘোষণা করেনি। এখানে হঠাত্‍ করে ক্যানসেল করে দিল।  এই পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব রেলের ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার গজরাজ সিংহ চরণ বলেন, গতকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে ট্র্যাকে জল জমে গেছে। তাই বাতিল করতে হয়েছে। 

টানা বৃষ্টিতে জল জমে যাওয়ায় এদিন হাওড়া থেকে একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে, পূর্বা এক্সপ্রেস, লাল কুয়াঁ এক্সপ্রেস, হুল এক্সপ্রেস ও ভাগলপুর এক্সপ্রেস। পাশাপাশি হিমগিরি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেসের মতো একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।  প্রবল বৃষ্টির জেরে বেলুড় স্টেশনের আন্ডারপাসেরও এখন ভাসমান অবস্থা।  খড়গপুরেও রেললাইনের ধারের মাটিতে ধস নেমেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ramnavami Rally 2026 : রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ; নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ; নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
Abhishek Banerjee : '৩০ তারিখ রান্নার গ্যাসের দাম ২ হাজার এবং পেট্রোল-ডিজেলের ২০০ টাকা হবে', তোপ অভিষেকের
'৩০ তারিখ রান্নার গ্যাসের দাম ২ হাজার এবং পেট্রোল-ডিজেলের ২০০ টাকা হবে', তোপ অভিষেকের
Bengal Election 2026 : 'আমরা কাকে প্রার্থী করব, সেটা অন্য কোনও দল ঠিক করে দিতে পারে না', আরাবুল প্রসঙ্গে মন্তব্য নৌশাদের
'আমরা কাকে প্রার্থী করব, সেটা অন্য কোনও দল ঠিক করে দিতে পারে না', আরাবুল প্রসঙ্গে মন্তব্য নৌশাদের
Abhishek Banerjee : 'হেঁচড়াতে হেঁচড়াতে, চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ টেনে নিয়ে গিয়েছিল', কেন্দ্রের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন অভিষেক...
'হেঁচড়াতে হেঁচড়াতে, চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ টেনে নিয়ে গিয়েছিল', কেন্দ্রের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন অভিষেক...

ভিডিও

Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
Bhoot Ji Kar Film: ইউটিউবে মুক্তি পেল রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি 'ভূত জি কর', ছবির পটভূমিকা আর জি কর-কাণ্ড?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget