এক্সপ্লোর

আরও বেশি রোগী পাঠানোর জন্য চাপ দিচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, জলপাইগুড়ির চিকিৎসকের আত্মহত্যার চেষ্টা

জলপাইগুড়ি: ডায়াগনস্টিক সেন্টারের রোগী পাঠানোর দাবির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন জলপাইগুড়ি সদর হাসপাতালের জনৈক চিকিৎসক। তাঁর নাম কুমার অতনু। আপাতত আশঙ্কাজনক অবস্থায় তিনি ওই হাসপাতালেই ভর্তি।

চিকিৎসকের পরিবারের দাবি, তিনি প্রথমে ধূপগুড়ি থেকে বাসে জলপাইগুড়ি ফেরার পথে বিষ খান। তারপর আবার বিষ খান জলপাইগুড়ির চেম্বারে বসে। স্থানীয় কোতোয়ালি থানার সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যান তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

কিন্তু, কেন আত্মহত্যার চেষ্টা করলেন ওই চিকিৎসক? কুমার অতনুর স্ত্রী রাজিতা দত্ত রায়ের দাবি, এক বছর আগে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার ঢেলে সাজতে তাঁর স্বামীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ধার নেন সেন্টারের কর্ণধার সৈকত চট্টোপাধ্যায়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি টাকা ফেরত দিচ্ছিলেন না। এমনকী রোগীদের ওই ডায়াগনস্টিক সেন্টারেই পাঠানোর জন্য অতনুর ওপর চাপ সৃষ্টি করা হত।

রাজিতার আরও দাবি, সম্প্রতি আর্থিক সমস্যায় পড়েছিলেন কুমার অতনু। কিন্তু, বারবার চেয়েও ধারের টাকা ফেরত পাচ্ছিলেন না। তাই তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, ২টো চেক দিয়েছিল। কিন্তু, ভাঙাতে পারেনি। ২ দিন আগে সৈকতের কাছে টাকা ফেরত চান। কিন্তু, মারধর করে। হুমকি দেয়। টাকা দিতে চায়নি।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ১১ এপ্রিল স্থানীয় নার্সিংহোমে মীনা ছেত্রী নামে এক মহিলার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। ৮ জনের নামে অভিযোগ দায়ের হয় থানায়। সে তালিকায় ছিল চিকিৎসক কুমার অতনুর নামও। বর্তমানে মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত কুমার অতনু। সব মিলিয়ে তিনি মানসিক অবসাদেই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পুলিশ একপ্রকার নিশ্চিত। সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে পুলিশ। তবে অভিযুক্ত পলাতক।

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget