এক্সপ্লোর

উরি জঙ্গি হামলা: মৃত জওয়ানদের মধ্যে রয়েছে রাজ্যের দুজন বাসিন্দাও

হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা: কাপুরুষের মতো লুকিয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। উরির সেই জঙ্গি হামলা কেড়ে নিয়েছে দেশের ১৮ জন বীর সন্তানের প্রাণ। ফাঁকা করে দিয়েছে অনেক মায়ের কোল। তার মধ্যে রয়েছে এরাজ্যের দুই মা-ও। যাঁদের সন্তান দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন। একজন হাওড়ার জগৎবল্লভপুরের যমুনা বালিয়া গ্রামের বাসিন্দা গঙ্গাধর দলুই। অন্যজন দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বাসিন্দা বিশ্বজিৎ ঘড়াই। রাতেই দুই শহিদের দেহ আনা হয় কলকাতায়। বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে।  মঙ্গলবার সকালে বাড়ি পৌঁছবে কফিনবন্দি দুই শহিদ। ২২ বছরের গঙ্গাধর মাত্র দু’বছর আগে সেনার চাকরি পেয়েছেন। বাড়িতে বয়স্ক বাবা-মা এবং ছোট ভাই। রোজগেরে বলতে একমাত্র গঙ্গাধর। ছোট থেকে ইচ্ছে ছিল সেনায় যোগ দেবেন। দেশের জন্য ছেলে শহিদ হয়েছে। বাবা-মা আজ গর্বিত। কিন্তু, সন্তান হারানোর যন্ত্রণার কাছে কোথাও যেন সেই গর্ব একটু একটু ফিকে হয়ে যাচ্ছে। বাবা-মায়ের সঙ্গে গঙ্গাধরের শেষ কথা হয় বৃহস্পতিবার। বাবা-মাকে নিশ্চিন্ত করতে গঙ্গাধর বলে রেখেছিলেন, কয়েকদিন ফোনে নাও পাওয়া যেতে পারে। অপেক্ষা কোরো। শোকার্ত মা এখনও বলে চলেছেন, গঙ্গা ফোন করবেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় শহিদ গঙ্গাধর দলুইয়ের বাড়িতে যান। সাগর গ্রাম পঞ্চায়েতের সূর্যবিন্দা গ্রামে এই মাটির বাড়িতেও সকাল থেকে উপচে পড়ছে ভিড়। উরির জঙ্গি হামলা কেড়ে নিয়েছে এই গ্রামের ছেলে বিশ্বজিৎ ঘড়াইয়ের প্রাণ। শহিদের বাবা জানান, ছেলের জন্য তাঁরা গর্বিত। এদিন গোটা গ্রামে কোনও বাড়িতে হাঁড়ি চড়েনি। সবার চোখে জল। বিশ্বজিৎ বলে গেছিল এবার বাড়িটা পাকা করবে। বোনের বিয়ে দেবে। কিন্তু, সেটা আর হল না। বিশ্বজিৎ আবারও এই গ্রামে ফিরবে। তবে কফিনবন্দি হয়ে।

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget