এক্সপ্লোর

WB Corona Vaccine Update: আগামিকাল থেকে রাজ্যে ১৮ ঊর্ধ্বদের জন্য চালু হচ্ছে বিনামূল্যে টিকাকরণ

রাজ্যের সব সরকারি হাসপাতালে-স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি ভ্যাকসিন কর্মসূচি চলবে।

কলকাতা:কাল থেকে সরকারি কেন্দ্রে ১৮ ঊর্ধ্বদের সবার বিনামূল্যে ভ্যাকসিন। রাজ্যের সব সরকারি হাসপাতালে-স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে এই টিকাকরণের সুবিধা। এতদিন পর্যন্ত বিশেষ ক্ষেত্রের ১৮ ঊর্ধ্বদের দেওয়া হচ্ছিল ভ্যাকসিন। তবে এবার আর কোনও বিধি রইল না। সকলেই অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতে আবেদনেই টিকা পাবেন।

সারা দেশে ১৮-৪৪ বিনামূল্যে ভ্যাকসিনের প্রকল্প চালু হলেও, যারা সুপার স্প্রেডার, রাজ্য সরকার এতদিন পর্যন্ত তাদেরকেই দিয়েছে। টিকার যোগান কম থাকার কারণে সকলকে টিকা দেওয়া সম্ভব হয়নি। তবে কাল থেকে রাজ্যে সবার জন্য বিনামূল্যে চালু হচ্ছে টিকাকরণ কর্মসূচি। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, সব সরকারি কেন্দ্র থেকে টিকা মিলবে। অনলাইন-অফলাইন দুপক্ষেই টিকা পাবেন। 

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ খানিকটা নিম্নমুখী হলেও, আশঙ্কা তৈরি হয়েছে সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে। এই প্রেক্ষাপটে সোমবার থেকে রাজ্যের সরকারি কেন্দ্রগুলিতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। 

রবিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। রাজ্যে এতদিন ১৮ থেকে ৪৪ বছর বয়সী, স্বাস্থ্যকর্মী, হকার, পরিবহণকর্মীদের মতো সুপারস্প্রেডারদেরই এতদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। কিন্তু সোমবার থেকে ১৮ বছরের বেশি বয়স হলেই মিলবে ভ্যাকসিন। 

তবে একসঙ্গে যাতে প্রচুর ভিড় না হয়, তারজন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় বিশেষজ্ঞরা যখন বারবার ভ্যাকসিনেশনের কথা বলছেন, তখন এই খবর নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তবে রাজ্যের বেশকিছু অংশের করোনা সংক্রমণের হার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে আরও কমেছে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু।গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ২ হাজার ১৮৪, মৃত ৫৩ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১২৮ জন। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৩৩২ জন, মৃত ৯ জন।

এই পরিস্থিতিতে ১৬ জেলায় ২৫১টি মাইক্রো কনটেনমেন্ট জোনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বঙ্গে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে। মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৭টি। 

সেরা শিরোনাম

Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget