এক্সপ্লোর

নির্মীয়মাণ আইটিআই ভবনে আগুন, শুক্রবারও মোর্চার বিক্ষোভে অশান্ত দার্জিলিং, আতঙ্কিত পাহাড়বাসী

দার্জিলিং: বৃহস্পতিবারের পর শুক্রবারও মোর্চার বিক্ষোভে অশান্ত দার্জিলিংয়ের বিভিন্ন এলাকা। মংপুতে নির্মীয়মাণ আইটিআই ভবনে আগুন। জিটিএ-র প্রকল্প ভবনে ভাঙচুর। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ মংপুতে এই নির্মীয়মাণ আইটিআই কলেজে চড়াও হয় মোর্চা সমর্থকরা। শ্রমিকদের থাকার ঘরের দরজা বাইরে থেকে আটকে সেখানে তারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার প্রত্যক্ষদর্শী এক নির্মাণকর্মী বলেন, আচমকা এল। দরজায় লাথি মারল। তারপর আটকে আগুন লাগিয়ে দিল। জানলা দিয়ে পালালাম। বাইরে ছিল মার খায়। ২০-২৫ জন এসেছিল। তাণ্ডব চালিয়ে ফিরে যাওয়ার আগে মোর্চা সমর্থকরা এখানকার শ্রমিকদের শাসিয়ে যায় বলেও অভিযোগ। নির্মাণকর্মীরা বলেন, পেট্রোল ডিজেল রাখা ছিল। সব জ্বালিয়ে দিয়েছে। সব শেষ। বলে গেছে সন্ধে ছ’টার আগে চলে যেতে। মোর্চা সমর্থকদের মারধরে শ্রমিকদের কারও মাথা ফেটেছে। আগুন লাগার পর ঘর থেকে বেরোতে গিয়ে কারও হাত পুড়েছে। হামলার জেরে পাহাড়বাসী মুখেচোখে এখন আতঙ্ক। প্রকাশ্যে কেউ মোর্চার সমালোচনা না করলেও, আকারে ইঙ্গিতে পরিষ্কার বুঝিয়েছেন, জঙ্গি বিক্ষোভে তাঁদের সমর্থন নেই। এক স্থানীয় বাসিন্দা বলেন, আইটিআই হলে এখানকার ছেলেরা এখানেই পড়তে পারত। সেখানে হল, কোনওভাবে উচিত নয়। মোর্চা ডাকা বনধ উপেক্ষা করে কাজেও যোগ দিয়েছেন স্থানীয় সরকারি কর্মীরা। বলেন, পার্টি একদিকে, কাজ আরেকদিকে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বনধে সরকারি অফিসে হাজিরা খুব ভাল। দোকানগুলো বন্ধ রাখতে হয়, পাথর মারার ভয়ে। মংপুর আইটিআই থেকে একটু দূরে নালিডারা এলাকাতেও এদিন তাণ্ডব চালায় মোর্চা সমর্থকরা। জিটিএ-র আওতাধীন এই প্রকল্পে এদিন রঙ করার কাজ চলছিল। অভিযোগ, তা দেখেই সেখানে চড়াও হন মোর্চা সমর্থকরা। মংপুর পাশাপাশি এছাড়া মিরিকের কিছু জায়গাতেও এদিন চাপা উত্তেজনা ছিল। মুখ্যমন্ত্রী অবশ্য এদিন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তিনি পাহাড়ে শান্তি চান। আন্দোলনের নামে জঙ্গিপনা সেখানে মোটেও বরদাস্ত করা হবে না। বলেন, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করি না, প্রশ্রয়ও দিই না। লিমিট ক্রস করে গেলে মনে রাখবেন আইন আইনের পথে চলে। এটা দেউলিয়াপনা। মানুষ ভীষণ রেগে আছে। পাল্টা বিমল গুরুংদের গলায় শোনা গিয়েছে সেই পুরনো সুর, গোর্খাল্যান্ড চাই। ভাঙচুর, আগুনের পাশাপাশি এদিন কার্শিয়ংয়ে একটি পর্যটবোঝাই বাসও আটকানোর চেষ্টা করে মোর্চা সমর্থকরা। যদিও, সেনা পৌঁছতেই সেখান থেকে চম্পট দেয় তারা।

সেরা শিরোনাম

WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget