এক্সপ্লোর

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু ছাত্রীর, রণক্ষেত্র বর্ধমানের রসুলপুর

বর্ধমান: বেপরোয়া লরির ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র বর্ধমানের রসুলপুর। পুলিশকে ঘিরে বিক্ষোভ-অবরোধ-ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়েই দুর্ঘটনা। অভিযোগ, পুলিশের সঙ্গে বালি ব্যবসায়ীদের গোপন আঁতাঁত নিয়েও। ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার সকালে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাইকেলে করে কলেজ যাওয়ার পথে জিটি রোডে বালিবোঝাই লরি পিষে দেয় মাধু মল্লিক নামে এক তরুণীকে। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় মেমারি কলেজ বিএ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর। রাস্তায় দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষিপ্ত জনতা। গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে শুরু হয় পথ অবরোধ। বাসিন্দাদের অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়েই দুর্ঘটনা ঘটিয়েছে লরিটি। পুলিশ এসে দেহ উদ্ধারের চেষ্টা করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। শুরু হয় পাথর বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি, কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। ঘটনায় আহত হন কয়েকজন পুলিশকর্মী। ঘটনাকে কেন্দ্র করে কার্যত বনধের চেহারা নেয় এলাকা। ঘাতক লরি, তার চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকেও। এই প্রথম নয়। এর আগে গত ৬ মার্চ, তোলার জন্য পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে কালনায় লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। তারও আগে ১৫ ফেব্রুয়ারি, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের রবীন্দ্রনগর এলাকায় মৃত্যু হয় চার শিশুক। অভিযোগ, পুলিশের তোলাবাজি এড়াতে দ্রুতগতিতে পালানোর সময় লরি পিষে দেয় ওই শিশুদের। প্রতিবাদে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের রাইফেল। সেইসব ঘটনার ছায়া এবার বর্ধমানের রসুলপুরে।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget