এক্সপ্লোর

Dilip Mocks 'Duare Sarkar': ‘দুয়ারে দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে তৃণমূল সরকার’, কটাক্ষ দিলীপের

'অন্যের বাড়ি ভেঙে বাড়ি বানিয়েছেন, এখন তো সেই বাড়ি ভাঙবেই', আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির

কলকাতা: ‘দুয়ারে দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে তৃণমূল সরকার।’ রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচিকে ঠিক এই ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

একুশের ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ও করতে চলেছেন রাজ্যের একাধিক প্রথম সারির নেতা। সেই বিষয়টিকে হাতিয়ার করে এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা সরকারের তুমুল সমালোচনা করেন রাজ্য বিজেপি সভাপতি।

দিলীপ বলেন, ‘তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে বিজেপিতে যোগদানের হিড়িক। সকালে বোঝাচ্ছেন, বিকেলে তৃণমূল ছেড়ে চলে যাচ্ছেন। এতো দুয়ারে দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে তৃণমূল সরকার।

তৃণমূলের 'ঘর-ভাঙা'কে কটাক্ষ করে তিনি বলেন, ‘অন্যের বাড়ি ভেঙে বাড়ি বানিয়েছেন, এখন তো সেই বাড়ি ভাঙবেই। বিজেপির লোকেদের তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পতাকা ধরিয়েছিলেন। এখন তৃণমূলের লোকেরা দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। দিলীপ মনে করিয়ে দেন, ‘এটাই আমাদের বদলা, মারধর করতে হয় না। বাংলায় বদল হবে, বদলাও হবে।’

মমতা সরকারের সিদ্ধান্তের জন্যই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত মানুষ বলে দাবি করেন দিলীপ। বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না গদিচ্যুত হচ্ছেন, ততদিন মোদির প্রকল্পের টাকা এরাজ্যে ঢুকবে না।

কৃষক আন্দোলন নিয়েও মুখ খোলেন দিলীপ। বলেন, ভারতের কৃষকরা মোদির সঙ্গে আছেন, দিদির সঙ্গে নয়। কৃষকরা এতদিন ধরে শোষণের শিকার। কৃষকদের স্বার্থে নতুন কৃষি আইন এনেছে কেন্দ্র।’

বিজেপি রাজ্য সভাপতির দাবি, ৫টাকা কেজি আলু কিনে ৪৫ টাকায় বিক্রি করছে রাজ্য। তাঁর অভিযোগ, ‘আলু-পেঁয়াজ থেকেও কাটমানি খাচ্ছে তৃণমূল। ‘গোটা দেশের কৃষকরা নতুন কৃষি আইনের পক্ষে, বিপক্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget