এক্সপ্লোর

Mamata Vs Suvendu: "এবার বিজেপি ২০০ পার", কাঁথিতে হুঙ্কার শুভেন্দুর, "দিনের শেষে জিতব আমিই", নবান্নে পাল্টা মমতা

"উনি তো কলকাতাকে মিনি পাকিস্তান বলেছিলেন, আমরা ভারতীয়দের পাকিস্তানি বলি না...", ফিরহাদকে কটাক্ষ নন্দীগ্রামের দোর্দন্দপ্রতাপ নেতার

কলকাতা ও কাঁথি: কাঁথিতে শক্তি প্রদর্শনের সমাবেশ। সেখানেই বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম কর্মসূচিতে টার্গেট ‘টু হান্ড্রেডের’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, এবার বিজেপি ২০০ পার।

উল্টোদিকে শুভেন্দুর গড় কাঁথি থেকে ১৪০ কিলোমিটার দূরে বসে আত্মবিশ্বাসী সুর তৃণমূল নেত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সরল সাধা-সিধে, দিনের শেষে আমিই জিতব।’

বুধবারই অধিকারীদের গড় কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছিলেন সৌগত রায়। মীরজাফর বলেও কটাক্ষ করেন। কাঁথিতে ভিড়ে ঠাসা কর্মসূচির মধ্যমণি শুভেন্দু তার জবাব দিলেন চাঁচাছোলা ভাষায়! বললেন, ৭৭-এ ব্যারাকপুরে উনি তো কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন, ইন্দিরা গাঁধীর ছবি ব্যবহার করেছিলেন, তারপর একদিন বদলে গেলেন। ১৯৯৮-তে মমতার বিরুদ্ধে লড়েছিলেন কংগ্রেসের টিকিটে। ১৯৯৮-তে গডসের অনুগামীদের হাত ধরতে হয়েছিল।

বিজেপিতে যোগ দেওয়ার আগে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকেই ইস্তফা দেন শুভেন্দু। ২০০৭ সালে যে নন্দীগ্রাম তাঁর রাজনৈতিক উত্থানের অনুঘটক বলে ধরা হয়। তা নিয়েই বুধবার কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে বেইমান বলে আক্রমণ করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, তাঁদের সঙ্গে এত বড় প্রতারণা করলে? আন্দোলন করেছিল শেখ সুপিয়ানরা, আর তোমাকে ধরে নিয়ে গিয়ে নেতা বানিয়েছিল আর শুভেন্দু অমিত শাহের পা যেদিন ধরল, আমার মনে হল, এই দিন দেখার চেয়ে মৃত্যু হওয়া ভাল ছিল। লজ্জা লাগে, যখন তাঁকে আমার সহকর্মী বলতে হয়।

কাঁথির কুরুক্ষেত্র থেকে তীক্ষ্ণ ভাষায় তার জবাব ফিরিয়ে দেন ‘ঘরের ছেলে’ শুভেন্দু। বলেন, উনি তো কলকাতাকে মিনি পাকিস্তান বলেছিলেন, আমরা ভারতীয়দের পাকিস্তানি বলি না, ঘরের ছেলেকে বিশ্বাসঘাতক বললে মানুষ তো বেরোবেই।

গত ১৯ ডিসেম্বর রাজ্য-রাজনীতিতে কার্যত ঝড় তুলে বিজেপিতে যোগ দেন তৃণমূলের দু’বারের সাংসদ ও ২ বারের বিধায়ক শুভেন্দু অধিকারী। এরপর বুধবার শুভেন্দুর ‘ঘরের মাঠ’ কাঁথি-তে শক্তি প্রদর্শন করে তৃণমূল।

বৃহস্পতিবার তার পাল্টা কর্মসূচি নেন শুভেন্দু। গেরুয়া পতাকার ভিড় নিয়ে পদযাত্রার সামনে থেকে নেতৃত্ব দেন অধিকারী পরিবারের মেজ ছেলে। কাঁথির মেচেদা বাইপাস থেকে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত ৫ কিলোমিটার লম্বা রোড-শো করেন শুভেন্দু। এরপর সেখানেই জনসভা করেন।

শুভেন্দুর এই বক্তব্যকে ঔদ্ধত্যের প্রকাশ বলে তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছে তৃণমূলও। বলেন, শুভেন্দুর অবস্থা খুব খারাপ, ওর ঔদ্ধত্য ওর ব্যবহার এই সবের মধ্যে এলাকার মানুষ একটা পাথর চাপা অবস্থায় ছিল, আর ও কিছু রিকভার করতে পারবে না।

পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দুও। বলেন, "ওনার প্রচারে আমি গিয়েছি, আমার প্রচারে ওনাকে প্রয়োজন হয়নি, নীতির কথা সৌগত রায়ের মুখে মানায় না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget