এক্সপ্লোর

WBJEE 2021 Results: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল, ৯৯.৫% পরীক্ষার্থী র‍্যাঙ্ক পেয়েছেন, প্রথম রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চজন্য দে

 প্রথম স্থানাধিকারী রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌম্যজিত দত্ত। তৃতীয় হয়েছেন শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র ব্রতীন মণ্ডল।

কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল। পরীক্ষার ২০ দিনের মাথায় হলো জয়েন্টের ফল প্রকাশ। 

এদিন পর্ষদের তরফে জানানো হয়, ‘৯৯ শতাংশের উপর পরীক্ষার্থী সফল হয়েছেন। ৭৪ শতাংশ ছাত্র, ২৬ শতাংশ ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। ২৩ শতাংশ পরীক্ষার্থী এসেছিলেন রাজ্যের বাইরে থেকে।’

প্রথম স্থানাধিকারী রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌম্যজিত দত্ত। তৃতীয় হয়েছেন শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র ব্রতীন মণ্ডল।

জয়েন্ট এন্ট্রান্সে চতুর্থ হয়েছেন অঙ্কিত মণ্ডল। পঞ্চম হয়েছেন গৌরব দাস। ষষ্ঠ হয়েছেন আয়ুষ গুপ্ত। অষ্টম হয়েছেন সপ্তাশ্ব ভট্টাচার্য। নবম হয়েছেন ঋষি কেজরিওয়াল।

পূর্বঘোষণামতো, শুক্রবার ঠিক দুপুর আড়াইটায় সাংবাদিক সম্মেলেনর মাধ্যমে এবছরে ইঞ্জিনিয়ারিং -এ ভর্তির প্রবেশিকার ফল ঘোষণা করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ। 

জুলাই মাসের ১৭ তারিখ হয়েছিল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির প্রবেশিকা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনা আবহে বিধি মেনে প্রথম সশরীরে পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা।

করোনা আবহে রাজ্যজুড়ে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে অনলাইনে। 

এই প্রেক্ষাপটেই রাজ্যে প্রথম পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেন পড়ুয়ারা। বিশেষ অনুমতি পেয়ে স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রোয় চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন পরীক্ষার্থীরা। করোনাবিধি মেনেই হয় ওই পরীক্ষা। 

এবছর জয়েন্ট এন্ট্রান্সের জন্য নথিভুক্ত করেছিলেন ৯২ হাজার ৬৯৫ পরীক্ষার্থী। কোভিড পরিস্থিতিতেও ৭১ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। সংখ্যায় তা ৬৫ হাজার ১৭০ জন। 

তার মধ্যে রাজ্যের পরীক্ষার্থী সংখ্যা ৬০ হাজার ১০৫ জন। ভিনরাজ্যের পরীক্ষার্থী ৩২ হাজারের বেশি। মোট পরীক্ষার্থীর প্রায় ৪০ শতাংশ। পরীক্ষা হয়েছিল ২৭৪টি কেন্দ্রে। 

দুটি পর্যায়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় পেপার ওয়ান ম্যাথমেটিক্স পরীক্ষা। পরের ধাপে দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হয়।

কার্যত লকডাউনে লোকাল ট্রেন বন্ধ থাকলেও, চলছিল স্টাফ স্পেশাল। মেট্রো চালু হলেও, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে চলছিল শুধুমাত্র এক্সাম স্পেশাল।

সেদিন স্টাফ স্পেশাল ট্রেন ও মেট্রোয় ওঠার অনুমতি পেয়েছিলেন জয়েন্টের পরীক্ষার্থীরা। অ্যাডমিট কার্ড দেখিয়ে মেলে টিকিট। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পরও অক্ষরে অক্ষরে মানতে হয়েছিল সুরক্ষাবিধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
Samik Bhattacharya On Tata: 'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget