এক্সপ্লোর

NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে

NEET CJP Protest For Kolkata: কলেজস্ট্রিট থেকে ধর্মতলার রানি রাসমণি অ্য়াভিনিউ পর্যন্ত মিছিল করতে চেয়ে, ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা পুলিশকে চিঠি

পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও দীপক ঘোষ, কলকাতা: প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। দিল্লির পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়েছে, কলকাতা, কেরলম, বিহার, রাজস্থান, মুম্বই, মধ্য়প্রদেশে। শুক্রবার, কলেজস্ট্রিট থেকে ধর্মতলার রানি রাসমণি অ্য়াভিনিউ পর্যন্ত মিছিল করতে চেয়ে, ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, 'ককরোচ'দের সঙ্গে বৈঠকে যেতে রাজি, কী প্রস্তাব কেন্দ্রের ?

যন্তর মন্তরে উত্তেজনা (বুধবার), কলকাতাতেও আন্দোলনের ঢেউ , কেরলমে আন্দোলনে লাঠিচার্জ, ভোপালে আন্দোলন। পাটনায় বিক্ষোভ, দিল্লিতে আন্দোলন। প্রশ্নপত্র ফাঁস চলবে না। লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্য়ৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। প্রায় প্রতি মাসে কোনও না কোনও পরীক্ষার প্রশ্নফাঁস চলবে না। চলবে না প্রশ্নফাঁসের নৈরাজ্য়, আনতে হবে স্বচ্ছতা। এই দাবিতে দিল্লিতে শুরু হওয়া ছাত্র-যুবদের আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ছে। সোমবার দিল্লিতে আন্দোলনকারীদের ওপর দিল্লি পুলিশ, যেভাবে লাঠি চালিয়েছিল, কাঁদানে গ্য়াস ছুড়েছিল, বর্বরতা, নির্মমতার যে অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের দাবিতে, দিল্লির পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়েছে, কলকাতা থেকে কেরলম, বিহার থেকে রাজস্থান, মুম্বই থেকে মধ্য়প্রদেশ, আগরতলা থেকে রাঁচি, 

কলকাতা , কেরলম, বিহার, মুম্বই, জয়পুর, ভোপাল, রাঁচি, আগরতলা, পার্থর নামে আলিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রটেস্ট। ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠাতা সভাপতি   অভিজিৎ দীপকে বলেন, মোদিজি, আমি আপনাকে আবার অনুরোধ করছি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করুন। নইলে, বিষয়টি শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেই সীমাবদ্ধ থাকবে না; আপনার পদত্যাগের প্রশ্নও উঠবে। NEET-এর মতো সর্বভারতীয় এলিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে উত্তাল দেশ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের অনশন, যা ঘিরে উত্তপ্ত দিল্লিষ উত্তপ্ত সংসদ। এরইমধ্য়ে, বুধবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বর। 

সন্ধে থেকেই শুরু হয়েছিল ভিড়। নিকটবর্তী ইন্ডিয়া গেট এলাকাতেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। তারপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আইনজীবী   ইন্দিরা জয়সিং বলেন, আমরা এখানে এসেছি ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে। আমরা বিচারের পক্ষে। এরইমধ্য়ে রাজধানী ছাড়িয়ে আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে কলকাতায়। শুক্রবার, কলেজস্ট্রিট থেকে ধর্মতলার রানি রাসমণি অ্য়াভিনিউ পর্যন্ত মিছিল করতে চেয়ে,ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। 
 
ককরোচ জনতা পার্টি সদস্য়  দেদীপ্য় গঙ্গোপাধ্য়ায় বলেন, আমরাও নামব। পাটনাতে হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেউ যৌক্তিক আন্দোলন করলে সরকার সেটা দেখবেন। কিন্তু অন্য কারও কোনও উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, এটাও মাথায় রাখতে হবে। NEET-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে পথে নামেন আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা। পদ্মপুকুর পর্যন্ত হয় মিছিল, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেরলমের তিরুবনন্তপুরমে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বাঁধে। 
 
একই ছবি রাঁচি, পাটনা, ভোপাল জয়পুরের জয়পুরে স্টুডেন্টদের স্লোগান সাউটিং, মুম্বইতে প্রিজন ভ্য়ানে তুলে নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের। গুরুগ্রামে পুলিশ-আনদোলনকারী খণ্ডযুদ্ধ বাধে। আগরতলাতে চলে বিক্ষোভ। রাঁচিতে বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। শিল্পমন্ত্রী ও বিজেপি নেতা তাপস রায় বলেন, পেপার লিক তো কোনও নতুন ঘটনা নয়।  INC ১৫টা হয়েছে, জাতীয় স্তরে, ইন্ডিয়ান ন্য়াশনাল কংগ্রেস, তারা যখন ক্ষমতায় ছিল। TMC ৭টা, ইন্ডি জোট, এরা কী চাইছে? বিষয়টা হল পশ্চিমবঙ্গকে যেমন অস্থির করার জন্য় চেষ্টা হয়েছিল, হয়েছে। পশ্চিমবঙ্গবাসী সেখান থেকে বাঁচিয়েছে। আবার তারা লেগেছে। এরইমধ্য়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের ফের আলোচনায় ডেকেছে কেন্দ্রীয় সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget