এক্সপ্লোর

সরল নিম্নচাপের অভিমুখ, কলকাতায় আবহাওয়ার উন্নতি, তুমুল বৃষ্টি বর্ধমানে

কলকাতা: নিম্নচাপের অভিমুখ পশ্চিম দিকে সরে যাওয়ায় আবহাওয়ার উন্নতি হয়েছে কলকাতায়। গতকাল রাত থেকে কমেছে বৃষ্টি। তবে রাস্তার একাধিক ত্রিফলা বাতিস্তম্ভের জয়েন্ট বক্স খোলা রয়েছে। বেরিয়ে পড়েছে তার। গতকাল মোমিনপুরে ত্রিফলা বাতিস্তম্ভে হাত রাখার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। বাতিস্তম্ভের জয়েন্ট বক্স খোলা থাকায় পুরসভার গাফিলতির অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের অভিমুখ পশ্চিম দিকে হওয়ায় সেখানকার জেলাগুলিতে বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিম বর্ধমানে রাতভর চলেছে তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জেরে জলমগ্ন দুর্গাপুরের বেশ কিছু এলাকা। সারদাপল্লী, মহালক্ষ্মী পার্ক মেন গেট ও ৫৪ ফুট এলাকায় হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। আসানসোলে নর্দমা উপচে একাধিক রাস্তার উপর দিয়ে বইছে জল। কুলটি সহ জেলার বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। বৃষ্টির জেরে একইভাবে বিপর্যস্ত পশ্চিম বর্ধমানের আসানসোল। সকাল থেকে আসানসোলের পাশাপাশি কুলটি ও রানিগঞ্জে মুষলধারে বৃষ্টি চলছে। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোলের রেল পাড়, কুলটির কুলতোড়া এবং রানিগঞ্জ ও জামুড়িয়ার বিস্তীর্ণ এলাকা। বহু জায়গাতেই হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। নর্দমা উপচে রাস্তার ওপর দিয়ে বইছে জল। জল যন্ত্রণার পাশাপাশি কুলটির বিস্তীর্ণ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। রাস্তায় জল এবং যাত্রীর সংখ্যা কম থাকায় কম অন্যদিনের তুলনায় যথেষ্ট কম পরিমাণে বাস চলছে আসানসোলে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়া- বরাকর রাজ্য সড়কের বেশ কিছু অংশ। জল জমেছে পুরুলিয়া বাস স্ট্যান্ড চত্বরেও। আজও সকাল থেকে জেলা জুড়ে বৃষ্টি চলছে। মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা।

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ,
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন পুলিশের
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, 'ফুটবোর্ডে দাঁড়িয়ে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী? ', নোটিস পেয়ে কী জবাব ?
গাড়িতে বসে অভিষেক, 'ফুটবোর্ডে দাঁড়িয়ে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী? ', নোটিস পেয়ে কী জবাব ?
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget