এক্সপ্লোর

Weather Update: উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়বে নদীগুলির জলস্তর, জারি সতর্কতা

ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে...

কলকাতা:  উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। 

সোমবার, আবহাওয়া দফতরের পূর্বাভাসে আজ ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। 

পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের অন্য জেলাতেও মেঘলা আকাশ থাকবে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজস্থান থেকে উত্তর প্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। 

এর পাশাপাশি, মৌসুমী অক্ষরেখার সক্রিয় রয়েছে বঙ্গে। এর ফলে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এই জোড়া ফলায় উত্তরবঙ্গে বৃষ্টির বাড়বাড়ন্ত। 

ফলে, বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীগুলির জলস্তর বাড়বে বলেও সতর্ক করেছে আবহাওয়া  দফতর। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং ও কালিম্পং- ধস নামার পাশাপাশি বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। তারপর বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে উত্তরবঙ্গে। পাশাপাশি, বিহার, অসম, মেঘালয়ে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। 

এর আগে অতিভারী বৃষ্টির আশঙ্কায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে  শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। 

রবিবার দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে জারি করা হয়েছিল হলুদ সতর্কতা।  

অন্যদিকে, দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস। 

পাশাপাশি, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। 

এদিকে, ভূটান পাহাড় ও ডুয়ার্স জুড়ে ভারী বর্ষণে গতকাল জলস্ফীতি দেখা দেয় একাধিক নদীতে। ভূটানে অতি বৃষ্টিপাতের ফলে হাতিনালার জল ঢুকে জায় জলঢাকা, ডুডুয়া, আংরাভাসা, তিস্তা, সহ একাধিক নদীতে, এবারে জলস্তর নামতেই শুরু হয়েছে ভাঙ্গন।

বানারহাট ব্লকের সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের বিঘা লাইন ও নেপালি বস্তি এলাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ২০ বিঘা চাষের ক্ষেত।

এমনকি নদীগর্ভে যেতে বসেছে বসতবাড়ি। তাই আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে আংরাভাসা এলাকার নেপালি বস্তি এলাকায় বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget