এক্সপ্লোর

Weather Update : অষ্টমী-দশমী পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি ?

উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পরিণত হতে পারে নিম্নচাপে...

সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর মধ্যেই সুর কাটতে পারে অসুর বৃষ্টি। উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পরিণত হতে পারে নিম্নচাপে। যার জেরে অষ্টমী থেকে দশমী - কলকাতা সহ কয়েক জেলায় হতে পারে বৃষ্টি। একথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

পুজোর মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। ষষ্ঠী-সপ্তমীটা নির্বিঘ্নে কাটলেও...অষ্টমী থেকে দশমী পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন বাংলায় বর্ষা বিদায় পালা চলবে। সপ্তমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

এরই মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পরিণত হতে পারে নিম্নচাপে। ফলে অষ্টমী থেকে দশমী- কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় আশার বাণী উত্তরবঙ্গের জন্য। সেখানে পরিষ্কার থাকবে আকাশ। 

এদিকে, আজ রবিবার মহাপঞ্চমী৷ ছুটির মুডে উত্সবপ্রিয় বাঙালি। কাল, ষষ্ঠীতে দেবীর বোধন হলেও বহু মণ্ডপেই মা এসে গিয়েছেন। ঢাকের আওয়াজে ঘুম ভেঙেছে অনেকেরই। শরতের ঝলমলে আকাশ মাঝেমধ্যেই ঢাকছে মেঘে। তবে বৃষ্টির ভ্রুকুটি পুজোর আনন্দ এখনও মাটি করতে পারেনি। চতুর্থীর রাত থেকেই শুরু হয়েছে ঘুরে ঘুরে ঠাকুর দেখা। করোনা আবহে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা করা হয়েছে বড় পুজোর মণ্ডপগুলিতে।

এদিকে কোথাও থিম, তো কোথাও সাবেকি প্রতিমা তৈরি হয়েছে৷ মণ্ডপ সজ্জাতেও রকমারি বৈচিত্র্য ৷ পঞ্চমী থেকেই এ সবের স্বাদ নিতে রাজপথে নেমে পড়েছে মানুষ। ঘড়ির কাঁটা যত এগিয়ে চলেছে, ততই মণ্ডপে মণ্ডপে বাড়ছে দর্শনার্থীর সংখ্যা ৷ উপচে পড়ছে ভিড়। এখন আপামর বাঙালির একটাই প্রার্থনা, বৃষ্টি যেন মাটি না করে দেয় পুজোর আনন্দ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget