এক্সপ্লোর

Weather Update: বেলা বাড়তেই ভিজল কলকাতা, উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: বেলা বাড়তেই ভিজল কলকাতা। শহরের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রাজস্থান থেকে উত্তর প্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি। তবে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। বিহার সংলগ্ন জেলাগুলিতে একাধিক নদীর জলস্তর ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। 

আষাঢ়স্য প্রথম দিবসে, সেই যে মেঘদূত বৃষ্টি বয়ে এনেছিল এখনও তার বিরাম নেই। কখনও ঝিরিঝিরি, কখনও বা মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজস্থান থেকে উত্তর প্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং- ধস নামার পাশাপাশি বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে তাপমাত্রার পারদ বেশ খানিকটা চড়েছিল। আজ , রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন শহরের আকাশ। এদিন কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিনই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। 

রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে জেলাগুলিতেও আগামী কয়েক দিন আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ সব জেলাতেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যার জেরে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে ভয়াবহ বন্যার কবলে বিহারের দ্বারভাঙা। আতিহার গ্রামে ধসে পড়ল একটি আস্ত স্বাস্থ্য কেন্দ্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget