এক্সপ্লোর

Weather Update: ক্রমশ বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা, একদশকে দ্বিতীয়বার রেকর্ড বৃদ্ধি

এর আগে ২০১২-য় সাড়ে ৩৮ ডিগ্রিতে উঠেছিল পারদ। ২০১৪-র মার্চে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উষ্ণতা। গত একদশকে দ্বিতীয়বার মার্চ মাসে ৩৮ ডিগ্রিতে পৌঁছল পারদ। চলতি বছরে মার্চেই রেকর্ড গড়ল উষ্ণতা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-য় সাড়ে ৩৮ ডিগ্রিতে উঠেছিল পারদ। ২০১৪-র মার্চে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি।

ভোটের উত্তাপের মতোই আগামী অন্তত চারদিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। অস্বস্তিকর আবহাওয়া চলবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। জানাল আবহাওয়া দফতর। এরইমধ্যে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

চাঁদিফাটা রোদ্দুর দুপুরে বাইরে বেরোলেই আগুনের হলকা ৷ ফাল্গুনেই ঠাঁঠাপোড়া গ্রীষ্মের উত্তাপ। তবে, এইবছর এর সঙ্গে বাড়তি তাপ যোগাচ্ছে ভোট-যুদ্ধ। সভা-সমাবেশ-রোড শো, চলছে সমান তালে ৷ আগামীকাল, বৃহস্পতিবারই দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোট।

রাজ্য রাজনীতি যখন টগবগ করে ফুটছে তখন দক্ষিণবঙ্গের প্রকৃতিও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী অন্তত চারদিন দক্ষিণবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া চলবে।

বৃহস্পতিবার বাঁকুড়া, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভোট। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কিছু কিছু জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়ার দাপট থাকতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটা ওপরে। কলকাতার ক্ষেত্রে ৩৮ ডিগ্রি পেরোতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।  সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি অতিক্রম করেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই উল্টো। সেখানে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। তার জেরেই উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলোয় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget