এক্সপ্লোর

Weather Update: ফিরল শীতের আমেজ, কলকাতায় কুড়ির নিচে নামল পারদ

West Bengal Weather Update:আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department)পূর্বাভাস, আজ থেকে নামবে পারদ। সপ্তাহশেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে নিচে নামতে পারে তাপমাত্রা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: দুর্যোগ কাটতেই ফিরল শীতের (Winter) আমেজ। কলকাতায় (Kolkata) কুড়ির নিচে নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে কুয়াশা (Fog)।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস, আজ থেকে নামবে পারদ। সপ্তাহ শেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিনের অপেক্ষা। এদিকে ভিআইপি রোড (VIP Road), এয়ারপোর্ট (Airport) এলাকায় সকালে ঘন কুয়াশা। কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা হয়। আজ সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার। এর ফলে বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে। বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সকালে কুয়াশায় ঢাকা ছিল নিউটাউনের (Newtown) রাস্তাঘাট। ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। তবে বেলা বাড়ার পর, পরিস্থিতি স্বাভাবিক হয়। সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া সিঙ্গুর (Singur)। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। একই ছবি নদীয়াতেও।  সকাল থেকে ঘন কুয়াশা। শুনশান রাস্তা। রানাঘাট, চাকদা, কল্যাণী, শান্তিপুরেও কুয়াশার দাপট। 

ঘূর্ণিঝড় জওয়াদের সরাসরি প্রভাব না পড়লেও, নিম্নচাপের জেরে দুর্ভোগের ছবি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা অবধি, ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার। ১৯৮১ সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হল এবার। রবিবার নদীবাঁধ ভেঙে জল ঢোকে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে। এবার সমুদ্রবাঁধ ভেঙে ভাসল সাগরের বঙ্কিমনগর। ঘোড়ামারা দ্বীপেও ঢুকেছে সমুদ্রের জল। জলযন্ত্রণার ছবি হাওড়া পুর এলাকাতেও। টিকিয়াপাড়া থেকে দাশনগর, লিলুয়া বা সালকিয়া। বড় রাস্তা থেকে অল-গলি সর্বত্র জমেছে জল। তবে আস্তে আস্তে জল নামতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, উত্তর ২৪ পরগনা, নদিয়া ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকেই হবে আবহাওয়ার উন্নতি হয়। এবার কি তাহলে জাঁকিয়ে পড়বে শীত? সেই আশাতেই তিলোত্তমা। 

আরও পড়ুন: Jalpaiguri News: পাখির চোখ পুরভোট, জলপাইগুড়িতে সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget