এক্সপ্লোর

BJP on CAA: সিএএ কার্যকরে দ্রুত পদক্ষেপ নিক কেন্দ্র, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আর্জি রাজ্যের বিজেপি সাংসদদের

BJP on CAA:লায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্ত শুরু করেছে CBI ।সেই তদন্তের গতি বৃদ্ধির দাবি করলেন বাংলার বিজেপি সাংসদরা।  সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)ও দ্রুত রূপায়ণের আর্জি জানান বিজেপি সাংসদরা।

 

কলকাতা ও নয়াদিল্লি: বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই অভিযোগ জানিয়ে এলেন বাংলার বিজেপি সাংসদরা। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সিবিআই যাতে দ্রুত তদন্ত করে, সেই অনুরোধও করা হয়েছে বলে জানান বঙ্গ বিজেপির সাংসদরা। তৃণমূলের পাল্টা অভিযোগ, তদন্তের নামে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে জনপ্রতিনিধিদের হেনস্থা করছে বিজেপি।

কয়েকদিন আগেই দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মমতার সেই আমন্ত্রণে সাড়াও দিয়েছেন নরেন্দ্র মোদি।এই আবহেই প্রধানমন্ত্রীর দরবারে বঙ্গ বিজেপির সাংসদরা।বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্ত শুরু করেছে CBI ।সেই তদন্তের গতি বৃদ্ধির দাবি করলেন বাংলার বিজেপি সাংসদরা।  সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও দ্রুত রূপায়ণের আর্জি জানান বিজেপি সাংসদরা।  দলের এক নেতা বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে দ্রুত সিএএ রূপায়নের আর্জি জানিয়েছি, যাতে সমস্ত যোগ্য এর সুবিধা পান। আমরা এ ব্যাপারে আইন দ্রুত প্রণয়নের অনুরোধ করেছি। প্রধানমন্ত্রী আমাদের আর্জি মনোযোগ সহকারে শুনেছেন এবং আমরা আমাদের অনুরোধ লিখিত আকারে জমা দিয়েছি।

রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রীকে আমরা রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের কথা জানালাম, এখনও সন্ত্রাস চলছে, অনুরোধ করলাম, যাতে কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত চলছে তা যেন যথাযথভাবে চলে, দ্রুত যেন কাজ করে সিবিআই।

পাল্টা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন,  ইডি-সিবিআইয়ের কাছে কোনও মেটিরিয়াল নেই, এসব শুধু চাপ তৈরির জন্য, বেশি কিছু ওদের বলার তো নেই, তাই দিল্লি এসে নাচানাচি করছে। আমাদের দলের নেতা অভিষেককে কম হ্যারাস করেছে? আমাদের যাকে ধরছে কম হ্যারাস করছে? মলয় ঘটককে করছে। তার মানে মেটিরিয়ালস নেই। ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদেও যদি কোনও মেটিরিয়ালস পায়নি।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলায় চাকরিতে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তোলেন বঙ্গ বিজেপির সাংসদরা। সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যে SSC-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়েছে, আমার বিশ্বাস আরও যে নিয়োগ হয়েছে সেগুলোতে তৃণমূল টাকা নিয়ে শিক্ষিত যোগ্যদের না দিয়ে, অযোগ্যদের চাকরি দিয়েছে, এই বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, সিবিআই অনুসন্ধানের বিষয়টিও যাতে তরাণ্বিত হয়, সেটার জন্য আবেদন জানিয়েছি।

রাজ্যে একাধিক মামলার তদন্ত করছে সিবিআই।তারমধ্যে অন্যতম সারদা মামলা চলছে সেই ২০১৪ সাল থেকে।২০১৭ সালে নারদ স্টিং মামলার তদন্তভারও নেয় সিবিআই।এই মামলারও এখন নিষ্পত্তি হয়নি।

এই প্রেক্ষাপটে বামেরা কটাক্ষের সুরে বলছে, আসলে ওপরে বিজেপি-তৃণমূলের মধ্যে কুস্তি চলে...আর তলায় দোস্তি! সে কারণেই CBI-এর কোনও কেলেঙ্কারির তদন্তই শেষ হয় না।

কবে শেষ হবে CBI তদন্ত?আদৌ কি দোষী রাঘববোয়ালরা কোনওদিন শাস্তি পাবে?চিটফান্ড কেলেঙ্কারিতে নিঃস্ব হয়ে যাওয়া লক্ষাধিক সাধারণ মানুষ কি কোনওদিন তাদের টাকা ফেরত পাবে?না কি রাজনীতির যাঁতাকলে অপরাধীরা রেহাই পেয়ে যাবে?এই প্রশ্নের কোনও উত্তর নেই কারোর কাছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget