এক্সপ্লোর

High Tide Alerts:আজ অমাবস্যার কটাল, নিম্নচাপের ভ্রুকুটি, উপকূল অঞ্চলে সতর্কতা, গঙ্গায় হতে পারে ৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস

ইয়াস ও ভরা কটালের ক্ষত এখনও দগদগে সুন্দরবনে।তারই মধ্যে নতুন আতঙ্ক অমাবস্যার কটাল। সঙ্গে জলোচ্ছ্বাসের আশঙ্কা। বিপদ এড়াতে প্রশাসন ও মৎস্য দফতরের তরফে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, কাকদ্বীপ, সাগর, ফ্রেজারগঞ্জের বিভিন্ন এলাকায় মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।


কলকাতা: আজ অমাবস্যার কটাল। তার সঙ্গে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি।  মোহনায় সকাল থেকেই শুরু হয়েছে জোয়ার।দিঘাতে সকাল থেকেই উত্তাল সমুদ্র। ভরা কটালের সময় এলে ঢেউ বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের ধারণা, গঙ্গায় জলোচ্ছ্বাসের উচ্চতা পৌঁছোতে পারে ৫ মিটার পর্যন্ত। কটাল পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে জল পুলিশকে। উপকূল এলাকাতেও জারি হয়েছে বাড়তি সতর্কতা। কলকাতায় জোয়ার শুরু হবে দুপুর দুটোয়। জলোচ্ছ্বাসের উচ্চতা পৌঁছতে পারে প্রায় ১৭ ফুট।
ইয়াস ও ভরা কটালের ক্ষত এখনও দগদগে সুন্দরবনে।তারই মধ্যে নতুন আতঙ্ক অমাবস্যার কটাল। সঙ্গে জলোচ্ছ্বাসের আশঙ্কা। বিপদ এড়াতে প্রশাসন ও মৎস্য দফতরের তরফে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, কাকদ্বীপ, সাগর, ফ্রেজারগঞ্জের বিভিন্ন এলাকায় মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।
কটালের সঙ্গে জুড়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তার জেরেই  ফের প্লাবিত হওয়ার আশঙ্কা সুন্দরবনের উপকূল এলাকায়।ইয়াসে ভেঙেছিল রায়দিঘির মণি নদীর বাঁধ। মাটি ফেলে চলে বাঁধের সংস্কার।তদারকি করেন বিডিও। 
কাজ চলে নামখানার পাতিবুনিয়াতেও।এক স্থানীয় গ্রামবাসীর কথায় ফুটে উঠেছে উদ্বেগ। তিনি বলেছেন, ইয়াসে বাড়িতে জল ঢুকেছিল। ত্রাণ শিবিরে আছি। এখনও বাড়ি আসছি না, বাঁধ হচ্ছে কাঁচা নরম মাটি দিয়ে। এই বাঁধ ফের ভাঙবে। পাকা বাঁধ না হলে টিকবে না।
গত ২৬ মে, ঘূর্ণিঝড় ও ভরা কটালের জোড়া ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, মহিষাদল। হলদি নদীর জলোচ্ছ্বাসে ভেঙে যায় হরিখালি ও তেরপেখিয়ায় ভেঙে যায় বাঁধ। সেই বাঁধও যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়।অন্যদিকে, সুন্দরবনে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের হাত ধরেই কাল গোটা রাজ্যে ঢুকে পড়বে বর্ষা। আজ থেকেই বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে। গতকাল ছিল আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়।  উপকূলীয় জেলাগুলোতে বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে, অমাবস্যার কটালে সামুদ্রিক জলোচ্ছ্বাসের জেরে নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget