এক্সপ্লোর

WB Corona New Guidelines বাজার খোলার নিয়মে বড় পরিবর্তন, গ্রাহকদের জন্য ব্যাঙ্ক খোলা ৪ ঘণ্টা

সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবেওষুধ কিনতে আমাদের খরচা হয়েছে ৪৫ কোটি টাকাঅক্সিজেন ও ভ্যাকসিন নিয়ে নীতিতে স্বচ্ছতা চাইকোনও রাজ্য পাচ্ছে, কেউ পাচ্ছে না’

কলকাতা : শপথ নিয়েই কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে বৈঠক শেষ করে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন সরকারের নতুন নির্দেশিকা। সেই নির্দেশ অনুসারে, রাতারাতি লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেই মেট্রো ও বাসের সংখ্যাও কমিয়ে অর্ধেক করে দেওয়া হচ্ছে। শপিং মল, রেস্তোঁরা, বার এসব পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত বন্ধই থাকছে। ৫০ জনের বেশি কোনওরকম জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে, যদিও তাতেও প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। সেই সঙ্গে বদল করা হল বাজার - দোকান খোলা বন্ধের নিয়মেই। সকাল ৭-১০, বিকেল ৫- সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে বাজার-দোকান। 

রাজ্য সরকারের কোভিড নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা এক ঝলকে দেখে নিন। 

  • মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই অভিযোগ করেন, রাজ্যের অক্সিজেন অন্যরা নিয়ে চলে যাচ্ছে। তাই অক্সিজেন সঙ্কট সামলাতে সরকার শিল্পক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেন, চিকিত্সার জন্য নিচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। 
  • সেই সঙ্গে তিনি বলেন,  মৃতদেহের দ্রুত সত্কারে কয়েক ঘণ্টায় কোভিড চিহ্নিতকরণে অগ্রাধিকার দেওয়া হবে। এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে বলে তিনি জানান। 
  • মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে , জেলায় ২ লক্ষ ৭৫ হাজার কোয়াক চিকিত্সককে নির্দেশ দেওয়া হবে। 
  • প্রতিবারের মতো এবারও মাস্ক পরার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মাস্ক সবাইকে আবশ্যিকভাবে পরতেই হবে।
  • আগের  বারও ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বলে দিলেন, সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা করছি। বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করাতে হবে।
  • শপিং মল, রেস্তোঁরা, বার এসব পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত বন্ধ। 
  • জানলেন, ৫০ জনের বেশি কোনওরকম জমায়েত নিষিদ্ধ করা হল করোনা আবহে। যদিও বলা হল, তাতেও প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
  • বাজার খোলার সময় আগেরবারই বেঁধে দিয়েছিলেন। এবার সময়ে হল পরিবর্তন। সকাল ৭-১০, বিকেল ৫- সন্ধে ৭টা খোলা থাকবে বাজার-দোকান। 
  • সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল , সব লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত। সেই সঙ্গে সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো রেলও। 
  • বিমানে আসা-যাওয়া করতে গেলে , অবশ্যই থাকতে হবে  কোভিড নেগেটিভ রিপোর্ট।
  • জরুরি ভিত্তিতে কেউ এলে ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে। বললেন মুখ্যমন্ত্রী। 
  • সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। 
  • মুখ্যমন্ত্রী জানালেন, ওষুধ কিনতে আমাদের খরচা হয়েছে ৪৫ কোটি টাকা।
  •  মুখ্যমন্ত্রী জানালেন, তিনি কেন্দ্রকে জানিয়েছেন, অক্সিজেন ও ভ্যাকসিন নিয়ে নীতিতে স্বচ্ছতা চাই।  কোনও রাজ্য পাচ্ছে, কেউ পাচ্ছে না। ভ্যাকসিন নিয়ে ফের সোচ্চার মুখ্যমন্ত্রী। 
  • গয়নার দোকানের মালিকরা তাঁকে জানিয়েছিলেন, দোকানে সকালে লোক আসে না। তাঁদের আবেদনে সাড়া দিয়ে গয়নার দোকান বেলা ১২ থেকে দুপুর ৩ পর্যন্ত খোলা রাখার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget