এক্সপ্লোর

Duare Sarkar: রাজ্যে বাড়ছে করোনা, বাতিল জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচি

Duare Sarkar Campaign Cancel: প্রতিদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই আবহে বাতিল করা হয়েছে জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচি। 

কলকাতা: রবিবার থেকে রাজ্য হবে না 'দুয়ারে সরকার'। বাতিল কাল থেকে শুরু হতে চলা এই ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। প্রতিদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই আবহে বাতিল করা হয়েছে জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচি। 

এদিকে, রাজ্যে রকেট গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪৫১২ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৫১ জন। এক লাফে একদিনে ১০০০ জনের বেশি বাড়ল সংক্রমিতের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জন। শুধু কলকাতাতেই আক্রান্ত ২৩৯৮ জন, মৃত ২। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৬৮৮ জন, মৃত ২। কলকাতার পজিটিভিটি রেট ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। 

প্রসঙ্গত, নতুন বছরের গোড়ায় ফের রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি (Duyare Sarkar) চালু হওয়ার কথা ছিল। ২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ও ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। গতবার এই কর্মসূচি (Duyare Sarkar Project) ঘিরে বেশ কিছু অশান্তির ঘটনা প্রকাশ্যে আসে। ভোগান্তির মুখে পড়তে হয় গ্রাহকদের। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সতর্ক প্রশাসন। ভিড় কমাতে কাউন্টার বাড়ানো, টেবিল-কম্পিউটার বাড়ানো ও সেন্টারে সরকারি কর্মচারির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে নবান্ন থেকে ইতিমধ্যেই সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল।

করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারির ভাবনা। কোভিড আবহে ৩ জানুয়ারির নেতাজি ইন্ডোরের ছাত্রদের অনুষ্ঠান বাতিল। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকার কথা ছিল। কবে এই অনুষ্ঠান হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। রাজ্য সরকার এই সপ্তাহকে স্টুডেন্টস উইক হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। 

করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করে, ফের রাজ্যগুলিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তাতে ৫ দফা পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের পাশাপাশি দেশেও বাড়ছে করোনা সংক্রমণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Trinamool: ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget