এক্সপ্লোর

Coochbehar Rajbari: কোচবিহার রাজবাড়ি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক তরজা, পরিবেশ নষ্ট হয়েছে অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর

তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই ধরনের অনুষ্ঠান করা হয়েছে। এর ফলে রাজবাড়ি চত্বরে পরিবেশ দূষিত হয়েছে বলে অভিযোগ করেছে শাসকদল। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, সংস্কৃতি নিয়েও রাজনীতি করছে তৃণমূল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে কোচবিহার রাজবাড়িতে অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই ধরনের অনুষ্ঠান করা হয়েছে। এর ফলে রাজবাড়ি চত্বরে পরিবেশ দূষিত হয়েছে বলে অভিযোগ করেছে শাসকদল। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, সংস্কৃতি নিয়েও রাজনীতি করছে তৃণমূল।

আলোর মালায় সেজে উঠেছিল কোচবিহার রাজবাড়ি। শতাব্দীপ্রাচীন এই রাজবাড়ি চত্বরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করেই ভোটের মুখে কোচবিহারে জমজমাট রাজনৈতিক তরজা। 

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে ১৪-১৬ ফেব্রুয়ারি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় রাজবাড়ি চত্বরে। বর্তমানে রাজবাড়ি দেখভালের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার সকালে সেখানে সাফাই অভিযান চালান বিজেপির যুব মোর্চার সদস্যরা। ভোটমুখী বঙ্গে এই অনুষ্ঠানকে হাতিয়ার করেই কেন্দ্রের বিরুদ্ধে পরিবেশ নষ্টের অভিযোগ তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 

মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, ‘‘রাজবাড়িতে সংস্কৃতি উৎসবের নাম করে রাজনীতি করা হয়েছে ৷ পবিত্রতা নষ্ট করেছে ৷ মদ্যপান করেছে ৷ সাউন্ড বক্সের আওয়াজে পাখি চলে গেছে ৷ এর ফলে পরিবেশ নষ্ট করা হয়েছে ৷’’

রাজ্যের মন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পঙ্কজ বুচ্চা জানান, ‘‘কোচবিহার রাজবাড়ি আমাদের গর্ব ৷ প্রচুর লোক হয়েছিল, তাই আবর্জনা হতেই পারে ৷ যেভাবে পরিষ্কার করা হচ্ছে তাতে আরও সুন্দর হয়ে যাবে ৷বিরোধীরা শুধু রাজনীতি করছে ৷’’ 

পাখির চোখ বিধানসভা ভোট। তাই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েও প্রচারের ময়দানে ঝাঁপাচ্ছে শাসক-বিরোধী দু’পক্ষই।

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget