এক্সপ্লোর

WB Election 2021 বেচাল হলে কেন্দ্রীয় বাহিনী চাল ঠিক করে দেবে, হুঁশিয়ারি সায়ন্তন বসুর

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, ‘ রবি বাবু (রবীন্দ্রনাথ ঘোষ) জানেন এমনিতেও হারবেন ওমনিতেও হারবেন। যদি তৃণমূলের বাহিনী বেচাল করার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া আছে সবার চাল ঠিক করে দেওয়া হবে। সবাইকে নতুন করে পথ চলা শিখিয়ে দেবে।‘ আবার উল্টোদিকে তৃণমূলের গলাতেও উত্তাপ ছড়ানোর সুর। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ‘রাষ্ট্রসঙ্ঘের বাহিনী পাঠিয়েও লাভ হবে না।’

কোচবিহার: ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বঙ্গের রাজনৈতিক পারদ চড়ছে। এই পরিস্থিতিতে কলকাতা থেকে জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আর কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে তরজার সুর ক্রমেই চড়া হচ্ছে। 

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, ‘রবিবাবু (রবীন্দ্রনাথ ঘোষ) জানেন এমনিতেও হারবেন ওমনিতেও হারবেন। যদি তৃণমূলের বাহিনী বেচাল করার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া আছে সবার চাল ঠিক করে দেওয়া হবে। সবাইকে নতুন করে পথ চলা শিখিয়ে দেবে।‘ আবার উল্টোদিকে তৃণমূলের গলাতেও উত্তাপ ছড়ানোর সুর। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ‘রাষ্ট্রসঙ্ঘের বাহিনী পাঠিয়েও লাভ হবে না।’

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়েছে। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভা ভোট রাজ্যে। ভোট ঘোষণার পরই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা। এই প্রেক্ষাপটে কলকাতা থেকে জেলায় চলছে বাড়তি নজরদারি।

ভারী বুটের আওয়াজে গম গম করছে গ্রামবাংলা। সোমবার সকাল থেকে শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়ি মহকুমায় আপাতত ২ কোম্পানি এসএসবি এসেছে। বসিরহাটে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভ্যাবলা, টিফা-সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করে আধা সেনা।

কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করার সময়ে পুলিশকর্তাদের মুখে শোনা গেল নিরাপত্তার আশ্বাস। এ পর্যন্ত বসিরহাট মহকুমায় চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এক স্থানীয় বাসিন্দার মতে, ‘‘আগে ভয় পেতাম এখন ভয় কমে গেছে।’’

নানুরের বিভিন্ন এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন জওয়ানরা। বিভিন্ন এলাকাতেও চলল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়।

রুটমার্চ চলল খাস কলকাতাতেও। লেকটাউন থানা এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। আস্থা অর্জনে স্থানীয়দের সঙ্গে কথা বলেন জওয়ানরা। বাহিনী নিয়ে রাজনৈতিক তরজা চলবেই। কিন্তু সাধারণ মানুষ শুধু চায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget