এক্সপ্লোর

WB Election 2021: ডোমজুড়ে তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ, আহত উভয়পক্ষের ১০

ভোট এগিয়ে আসতেই, জেলায় জেলায় বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক সংঘর্ষ

সুনীত হালদার, হাওড়া: ডোমজুড়ের সুকান্তনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হয়েছে উভয়পক্ষের ১০ জন। ঘটনাস্থল ডোমজুড় বিধানসভা এলাকায়। 

বিজেপির অভিযোগ, কিছুদিন আগে তৃণমূল কর্মীদের সঙ্গে বিবাদ হয়। তার জেরে গতকাল রাতে বিজেপি কর্মীদের একটি অনুষ্ঠানে লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মীরা। দু পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিজেপির দাবি, এলাকায় তাদের শক্তিবৃদ্ধিতে ভয় পেয়ে হামলা চালিয়েছে তৃণমূল। 

অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরেই সংঘর্ষ। 

এদিকে, দিনহাটার ভেটাগুড়িতে দফায় দফায় উত্তেজনা। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এর পাশাপাশি, তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, এলাকায় বোমাবাজি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। 

তৃণমূলের অভিযোগ, গতকাল বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হওয়ার পরই হামলার ঘটনা ঘটে। বাজার যাওয়ার পথে, ভেটাগুড়িতে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা। 

দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী। থানায় অভিযোগ দায়ের হয়েছে। গেরুয়া শিবিবের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলার ঘটনা ঘটেছে। 

এরপর রাত সাড়ে ১১টা নাগাদ ফের উত্তেজনা ছড়ায় ভেটাগুড়িতে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি এলাকায় বোমাবাজি হয়। এক্ষেত্রেও তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে গেরুয়া শিবির। 

অন্যদিকে, নিমতা, পানিহাটির পর নিউ ব্যারাকপুরে বিজেপি কর্মীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। 

গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোদাই ঘোষপাড়া এলাকায়। অভিযোগ, স্বামী বিজেপি করায় বাড়িতে চড়াও হয়ে ওই মহিলাকে মারধর করে তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীর পণ্যবাহী গাড়িও ভাঙচুর করা হয়। 

নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, গাড়ি চালকের সঙ্গে বিজেপি কর্মীর বিবাদের জেরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহিলাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে ঘাস-ফুল শিবির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget