এক্সপ্লোর

দাদা-দিদিতে ‘বিভক্ত’ ভোটমুখী নন্দীগ্রাম

১ এপ্রিল, দ্বিতীয় দফার দিন ভোট হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। তবে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই নন্দীগ্রামকে আবারও শিরোনামে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করে। তাই স্বাভাবিকভাবে এবারও সবার নজর থাকবে পূর্ব মেদিনীপুরের এই জনপদের দিকে।

নন্দীগ্রাম : ভোটের মুখে কার্যত দিদি-দাদাকে নিয়ে দ্বিধাবিভক্ত নন্দীগ্রাম।  শহিদ পরিবারের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। কয়েকটি শহিদ পরিবারের অভিযোগ দুঃসময়ে পাশে নেই তৃণমূল। তাঁরা এখন শুভেন্দুপন্থী। তৃণমূলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগও উঠেছে নন্দীগ্রামে।

১ এপ্রিল, দ্বিতীয় দফার দিন ভোট হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। তবে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই নন্দীগ্রামকে আবারও শিরোনামে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করে। তাই স্বাভাবিকভাবে এবারও সবার নজর থাকবে পূর্ব মেদিনীপুরের এই জনপদের দিকে।

তবে ভোটের মুখে সেই নন্দীগ্রামেই উঠে এল অন্য এক ছবি। শহিদ পরিবারেও আজ দিদি বনাম দাদা!

২০০৭-এর ১৪ মার্চ। পুলিশের গুলি চালানো। ২০০৭-এর ১০ নভেম্বর, ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে সিপিএমের সংঘর্ষ। ১৪ বছর আগের একের পর এক রক্তক্ষয়ী ঘটনায়, সন্তানহারা হয়েছে নন্দীগ্রামের ৪২টি পরিবার।

নিজেকে নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করায়, বারবার তৃণমূলনেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী। কিন্তু শহিদের মা সরস্বতী সামন্ত আজও মমতার পাশেই রয়েছেন। শহিদ সুব্রতর মা সরস্বতী সামন্ত বলেছেন, ‘শুভেন্দু বা মমতা যখন মিছিল করেছেন তখন থেকেছি, কিন্তু মমতা আমাদের কাছে মায়ের মতো, উনি আমাদের সঙ্গেই আছেন, কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে দল ছেড়েছেন শুভেন্দু।‘

সুব্রত সামন্তর পরিবার যখন তৃণমূল নেত্রীর সঙ্গে, সুপ্রিয়া জানার পরিবার তখন শুভেন্দু অধিকারীর পাশে। শহিদ সুপ্রিয়া জানার স্বামী সুকুমার জানা বলেছেন, ‘আমরা একাধিকবার দিদির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, ১০ মিনিটের জন্য কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি,  ২০০৮ থেকে অনেক প্রতিশ্রুতি শুনলেও কিছু পাইনি, দিদির শেষ জনসভায় আমাদের জন্য কিছু বলনেনি, দুঃখ পেয়েছি।’

এদিকে নিখোঁজ সত্যেন গোলের স্ত্রী দুর্গারানি গোল তৃণমূলের বিরুদ্ধে জমি দখলের মতো মারাত্মক অভিযোগ তুলেছে। যে অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

শহিদ পরিবার যখন এভাবে দাদা-দিদিতে আড়াআড়িভাবে বিভক্ত, তখন এই নিয়ে দুই দলের নেতাদের মধ্যেও বাগযুদ্ধ চরমে। সবমিলিয়ে ভোটমুখী বঙ্গে বিধানসভা ভোট নিয়ে যেমন উত্তেজনা তুঙ্গে, তেমনই রাজনৈতিক মহলের নজর নন্দীগ্রামের ভোট ফলাফলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget