এক্সপ্লোর

উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, স্লোগান, ডিজে, ছাড়িয়ে এবার দেওয়াল জুড়েও ‘খেলা হবে’

ইতিমধ্যেই ‘খেলা হবে’ স্লোগান ব্যাপক সাড়া ফেলেছে রাজ্য রাজনৈতিক মহলে। এবার এই স্লোগানকে সামনে রেখে দেওয়াল লিখনও শুরু করে দিল শাসকদল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: শুধু মুখেই নয়, এবার দেওয়াল-যুদ্ধেও খেলা হবে স্লোগান। ভোটের আগে এভাবেই কোচবিহার ও উত্তর ২৪ পরগনায় দেওয়াল লেখার কাজ শুরু করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রচারকে সামনে রেখেই বিধানসভা ভোটে খেলা হবে। দাবি শাসক শিবিরের। ওরা খেলা দেখালে, পাল্টা জবাব মিলবে, হুঁশিয়ারির সুরে কটাক্ষ বিজেপির।

ভোটমুখী বঙ্গে ‘খেলা হবে' স্লোগানের শুরুটা সম্প্রতি নিজের গড়ে দাঁড়িয়ে করেছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকেই ভোটের আগে মুখে মুখে ফিরছে এই স্লোগান। এবার মাইকে স্লোগান, ডিজের মিউজিক বক্সের গণ্ডি ছাড়িয়ে ‘খেলা হবে’ পৌঁছে গেল ভোটের দেওয়াল লিখনে। উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই ‘খেলা হবে’ লিখে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে কোচবিহার ২ নম্বর ব্লকের বাণেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেওয়ালে ‘খেলা হবে’ স্লোগান লিখে ভোটপ্রচার শুরু করেন যুব তৃণমূলের কর্মীরা। কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি শুভাশিস রায় জানান, ‘‘বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা, বাংলা বাঁচানোর খেলা, মমতার উন্নয়নের জন্য সব মানুষ খেলছে, খেলার মাধ্যমে বহিরাগতদের তাড়ানো হবে ৷’’

যদিও এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি সহ-আহ্বায়ক সুজিত দেব জানান, ‘‘ওদের প্লেয়াররা টলমল করছে ৷ বিজেপির সঙ্গে যোগাযোগ করছে ৷ নিজের দলের প্রতি প্লেয়াররা বিশ্বস্ত নয়, কী করে খেলবে? কীভাবে খেলতে হয় বিজেপি জানে ?’’

একই ছবি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকেও এদিন তৃণমূলের দেওয়াল লিখনে ছিল ‘খেলা হবে’ স্লোগান। সঙ্গে ঘাসফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন। এখানেও দেওয়াল লিখন নিয়ে চরমে তৃণমূল-বিজেপি চাপানউতোর। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি মফিদুল হক সাহাজি জানান, ‘‘আমরা খেলব মুখ্যমন্ত্রীর উন্নয়ন নিয়ে, কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্প মানুষের কাছে পৌঁছেছে, তাই নিয়ে খেলা হবে ৷’’ অন্যদিকে বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় জানান, তৃণমূল যেভাবে খেলবে বিজেপি সেইভাবে তার জবাব দেবে ৷

ইতিমধ্যেই ‘খেলা হবে’ স্লোগান ব্যাপক সাড়া ফেলেছে রাজ্য রাজনৈতিক মহলে। এবার এই স্লোগানকে সামনে রেখে দেওয়াল লিখনও শুরু করে দিল শাসকদল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget