এক্সপ্লোর

বাবা সব্জি বেচেন, ব্যাঙ্ক লোন শোধ করতে চায়ের দোকান খুলেছেন এই ইঞ্জিনিয়ার

পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের অভাবী মেধাবী ছাত্র সঞ্জু কুন্ডু।

মন্তেশ্বর: ঝাঁ চকচকে অফিসের চেয়ারে বসে যে ইঞ্জিনিয়ারিং পাশ যুবকের চা খাওয়ার কথা ছিল, আজ তিনিই দোকানে বসে চা বানাচ্ছেন। ব্যাঙ্ক ঋণ নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করা সঞ্জুকে সেই ব্যাঙ্ক ঋণ শোধ করার জন্য খুলতে হয়েছে চায়ের দোকান। আর তাঁর হাতে তৈরি ফুটন্ত চায়ের সঙ্গে প্রতিদিন তাঁর স্বপ্নগুলোও পুড়তে থাকছে। তবে এখনও হাল ছাড়েননি সঞ্জু। চায়ের দোকানে বসেই প্রস্তুতি নিচ্ছেন চাকরির পরীক্ষার। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের অভাবী মেধাবী ছাত্র সঞ্জু কুন্ডু। বাড়িতে বাবা, মা আর সঞ্জু। একমাত্র বোনের বিয়ে হয়ে গিয়েছে। বাবা রাস্তায় সব্জি বিক্রি করে সংসার চালান। ছোট থেকে পড়াশোনায় ভালো সঞ্জু। মাধ্যমিকে স্টারও পায়। জয়েন্টে চান্স পেয়ে উত্তরবঙ্গের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। এরপর পড়াশোনা চালানোর জন্য সঞ্জুর বাবা মন্তেশ্বরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ২৪ হাজার টাকা ঋণ নেন। ২০১৯ সালে ইঞ্জিনিয়ারিং পাশ করে সঞ্জু চাকরির চেষ্টা চালিয়ে যান। তবে কোনও চাকরি তাঁর কপালে জোটেনি। এদিকে ব্যাঙ্ক থেকে ঋণ শোধ করার জন্য চাপ দেওয়া হয়। ঠিক সেই সময়ই সঞ্জুদের পরিবারের একমাত্র রোজগেরে সদস্য তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। একদিকে ব্যাঙ্ক ঋণ, অন্যদিকে সংসার চালানোর খরচ, টাকা কীভাবে জোগাড় হবে তা নিয়ে চিন্তায় পরেন সঞ্জু। শেষে বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রাস্তার উপর একটি চায়ের দোকান শুরু করেন। সকাল হলেই এখন ইঞ্জিনিয়ারিং পাশ সঞ্জু ব্যস্ত হয়ে ওঠেন চা তৈরিতে। চায়ের দোকান থেকে সঞ্জুর মাসিক আয় ৩ হাজার টাকা। তার মধ্যে ২ হাজার ৩০০ টাকা ব্যাঙ্ক ঋণ শোধ করতে হয় তাঁকে, আর বাকি টাকা দেন সংসারে। তবে তার মধ্যেও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি সঞ্জু। চায়ের দোকানে বসেই কাজের ফাঁকে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। ইঞ্জিনিয়ারিং পাশ ছেলেকে রোজ সকালে চায়ের দোকানে যেতে দেখে কষ্টে বুক ফেটে যায় মা মিঠুদেবীর। আর সঞ্জুর স্কুলের শিক্ষকরা মেধাবী ছাত্রকে চায়ের দোকানে বসতে দেখে লজ্জায় মাথা নীচু করে চলে যান। সঞ্জুর বিশ্বাস, এখন চা বিক্রি করলেও একদিন ঠিকই তিনি কোনও এক ঝাঁ চকচকে অফিসে চাকরি পেয়ে, ব্যাঙ্কের ঋণ শোধ করে পরিবারকে ঋণমুক্ত করবেন। আর পাশে দাঁড়াবেন অভাবী মেধাবীদের। যাতে আর কোনও মেধাবীকে অর্থের অভাবে চা বিক্রি করতে না হয়।

সেরা শিরোনাম

Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget