এক্সপ্লোর

Governor Dhankar PC: হাওয়ালাকাণ্ডের চার্জশিটে কোনওদিন নাম ছিল না, মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ রাজ্যপালের

West Bengal Governor denied charge of corruption. | মুখ্যমন্ত্রী যা অভিযোগ করছেন, তার কোনও সত্যতা নেই। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য আশা করিনি, মন্তব্য রাজ্যপালের।

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সাংবাদিক বৈঠক করে হাওয়ালা কেলেঙ্কারিতে নাম থাকা সহ যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন। 

রাজভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, ‘সাংবাদিক বৈঠকে ভয়ঙ্কর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, জৈন হাওয়ালাকাণ্ডের চার্জশিটে রাজ্যপালের নাম আছে। কখনও ভাবিনি মমতার মতো নেত্রী উত্তেজনা তৈরি করতে এই অভিযোগ করবেন। এখনও পর্যন্ত জৈন হাওয়ালাকাণ্ডে কেউ দোষী প্রমাণিত হননি। জৈন হাওয়ালাকাণ্ডে চার্জশিটে কখনই রাজ্যপাল ছিলেন না। মুখ্যমন্ত্রী যা অভিযোগ করছেন, তার কোনও সত্যতা নেই। মুখ্যমন্ত্রীর মতো একজন নেত্রীর এমন বক্তব্য আশা করিনি। অজিত পাঁজা হাওয়ালার চার্জশিটে ছিলেন, ছাড়াও পেয়েছিলেন। রাজ্যপাল কিন্তু চার্জশিটেই ছিলেন না। যশবন্ত সিন্হার নামও চাজশিটে ছিল, মুক্তও হয়েছিলেন। এ ব্যাপারে যশবন্ত সিন্হার মতো নেতার সঙ্গে আলোচনা করা উচিত মুখ্যমন্ত্রীর।’

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবেন? এই প্রশ্নের জবাবে অবশ্য রাজ্যপাল বলেন, ‘ভারতীয় সংস্কৃতিতে ছোট বোনের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নেয়নি।’

রাজ্যপাল আরও বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ফিরেই ২ জুলাই বিধানসভায় ভাষণের খসড়া পাই। খসড়া পড়ে দেখি, যা লেখা আছে, তা বাস্তব নয়। ভাষণের খসড়া নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছি। যা নিয়ে আশঙ্কা, তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এটাই রাজ্যপালের কাজ। চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কাছে মুখ্যমন্ত্রীর ফোন আসে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য মন্ত্রিসভা খসড়া অনুমোদন করেছে। উত্তরবঙ্গে গিয়ে জনগণের সঙ্গে কথা বলে ভয়ঙ্কর সত্য জানতে পেরেছি। ২০১৭-র পরে জিটিএ-র আর কোনও ভোট হয়নি। স্থানীয় স্তরের ভোট তো আরও দীর্ঘসময় ধরে হয়নি। জিটিএর দুর্নীতির আখড়া ভাঙতে অডিট করতেই হবে। জিটিএ-র তহবিল নিয়ে অডিট ক্যাগকে দিয়ে করাতে হবে।’ 

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে রাজ্যপাল আরও বলেন, ‘সংবিধানের সমস্ত স্তম্ভকে ধ্বংস করব, এর জন্যেই কী মানুষ ভোট দিয়েছেন? সংবিধানের শপথ নিয়েছি, বাচ্চাদের দস্তানা পরে আসিনি। করোনা চিকিৎসার সরঞ্জাম কেনায় ২,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটির রিপোর্ট সামনে এসেছে? তদন্ত কমিটি তো হয়, কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে না। বাংলায় ভোট পরবর্তী হিংসার চেহারা সবাই দেখছে। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। ওনার কী নিয়ে সমস্যা, তা আমি জানি। যা অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী, তা সত্য থেকে বহু দূরে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget