এক্সপ্লোর

Ration Card-Aadhaar Link:রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই করা যাবে রেশন কার্ড-আধার সংযুক্তি, জারি নির্দেশিকা

রেশন কার্ডের সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর লিঙ্ক করা। তবে, তার জন্য যেতে হবে না নিজের জেলায়।


রুমা পাল, কলকাতা:  ঠিকানা যেখানকারই হোক না কেন, রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করানো যাবে। নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
রেশন কার্ডের সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর লিঙ্ক করা। তবে, তার জন্য যেতে হবে না নিজের জেলায়। পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্ত থেকেই এই কাজ করাতে পারবেন গ্রাহক। 
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিকানা যা-ই থাকুক না কেন, গ্রাহক যে কোনও জায়গা থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন। 

এই মুহূর্তে, এরাজ্যে ১০ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক আছেন। তাঁদের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন ৬ কোটি ৪৭ লক্ষ জন। প্রশাসন সূত্রে খবর, ত্রুটি কিম্বা ব্যবহার না করায় প্রায় ১৬ লক্ষ রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। 

দেশজুড়েও ইতিমধ্যেই শুরু হয়েছে ওয়ান নেশন, ওয়ান রেশন প্রক্রিয়া। অর্থাত্‍, দেশের যে কোনও প্রান্তের গ্রাহক, এক রেশন কার্ড থেকে অন্যত্র রেশন তুলতে পারবেন। এরাজ্যেও চালু হয়েছে ‘এক দেশ, এক রেশন’। গোটা দেশেই এই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছিলেন, এর ফলে ভিন রাজ্যের যে কোনও বাসিন্দা মূলত পরিযায়ী শ্রমিকারা রেশন তুলতে পারবেন। 
ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় যাদের রেশন কার্ড আছে, তাঁরা প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় আসবেন। মাসে পঞ্চাশ শতাংশ করে দু-বার রেশন তুলতে পারবেন তাঁরা। এবার যে কোনও জায়গা থেকেই মিলবে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সুবিধা।

গত ২৯ জুন সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালুর নির্দেশ দিয়েছিল। সময়সীমা দেওয়া হয় ৩১ জুলাই। অসংগঠিত শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় পোর্টাল তৈরিরও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

শ্রমিকদের বিনামূল্যে রেশনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় রাজ্যগুলিকে। রেশন পাঠানোর ব্যবস্থা করবে কেন্দ্র। রাজ্য ও কেন্দ্রের উদ্দেশে যৌথ বার্তায় এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু হলেও বাংলায় তা চালু না হওয়া নিয়ে বহুবার কেন্দ্র-রাজ্য সংঘাতও হয়েছে। এমন অবস্থায় ৩ অগাস্ট থেকে রাজ্যে এই প্রকল্প চালুর কথা ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB News Live: প্রাক্তন বিধায়ক সওকত মোল্লার বাড়িতে ও কার্যালয়ে NIA-এর টিম
প্রাক্তন বিধায়ক সওকত মোল্লার বাড়িতে ও কার্যালয়ে NIA-এর টিম
South 24 Parganas News: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড
South 24 Parganas News: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড
Weather Update: দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
NIA Raid On Saokat Molla: সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA-র হানা, কার্যালয়েও পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি
সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA-র হানা, কার্যালয়েও পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget