এক্সপ্লোর

Bengal Violence  ভোট-পরবর্তী হিংসা: সকালে রাজভবনে বৈঠক, দুপুরে সাতগাছিয়া-বজবজ পরিদর্শন কেন্দ্রীয় দলের

 সাতগাছিয়ার পরিবেশ এখনও থমথমে, লোকজনের চোখে মুখে ভয়

কলকাতা: সকালে রাজভবনে বৈঠক। দুপুরে দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে কেন্দ্রীয় দল। 

২ মে ভোটের ফল ঘোষণা হয়েছে। ডাবল সেঞ্চুরি করে তৃতীয়বার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোট পরবর্তী অশান্তিতে তেতে উঠেছে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা।

সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৪ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে বাংলায়। শুক্রবার তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বজবজ, সাতগাছিয়া বিধানসভার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন। 

সাতগাছিয়ার এই অঞ্চলে এসে দেখা যায়, থমথমে পরিবেশ।  তছনছ হয়ে পড়ে আছে ঘরবাড়ি।  ভাঙা দোকানপাট। লোকজনের চোখে মুখে ভয়।

গ্রামের একপ্রান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দলকে দেখে এগিয়ে আসেন মহিলারা। নানা অভিযোগ তাঁদের। মহিলারা বলতে থাকেন, ওরা বাড়িতে ঢুকতেই পারছে না, একটা ব্যবস্থা না নিলে কী করে বাড়ি আসবে?

পুলিশের ভূমিকা নিয়েও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের কাছে অভিযোগ জানান অনেকে। বলেন, পুলিশ কিছু করতে পারবে না, অনেককে তুলে নিয়ে গেছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসার নির্দেশ দেন, কাকে কাকে তুলে নিয়ে গেছে, তাদের নাম লিখতে। 

কোথাও কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা। বলেন, আমরা থানায় বলব? কে নিরাপত্তা দেবে? ৩ দিন পর আপানারা আসছেন! বিজেপি করে কি অপরাধ করেছি?

এদিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ প্রতিনিধি যান রাজভবনে। প্রায় দেড়ঘণ্টা তাঁরা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর,  কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেওয়ার আগে ভোট পরবর্তী অশান্তি নিয়েই আলোচনা হয় তাঁদের মধ্যে। 

এর আগে, গতকাল এই প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক করেন। তাঁদের সঙ্গে আলোচনার বিষয়টি ট্যুইট করে জানান রাজ্যপাল জগদীর ধনকড়। 

ভোট পরবর্তী রাজনৈতিক সন্ত্রাস চলেছে বিভিন্ন জেলায়। সংঘর্ষ, খুন, রক্তপাত, ঘরে-দোকানে হামলার মতো গুচ্ছ গুচ্ছ ঘটনা ঘটেছে। 

মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চা মিলিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন ১৬ জন।

অশান্তির দায় নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। দিলীপ ঘোষ বলেন, হিংসা আজও চলছে। ঘাটালের বিধায়ক ভয়ে আসতে পারেনি। জয়ের আনন্দ তখনই পুরো হবে, যখন বাড়িতে শান্তিতে মানুষ থাকতে পারবে। সরকার সেটাই করুন।

পাল্টা বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, এখানে একটা নির্বাচিত সরকার আছে। বাংলায় হিংসার কোন স্থান নেই। শাসকদলের যেমন দায়িত্ব আছে, বিরোধী বিজেপি দলের সেই দায়িত্ব আছে। বিজেপি যেন উস্কানি না দেন , যাতে দুষ্কৃতীরা প্রশ্রয় পায়।

ভয়ঙ্কর করোনা পরিস্থিতির আবহে রাজনীতির এই উত্তাপ কমুক। একটাই দাবি সাধারণ মানুষের।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget