এক্সপ্লোর

আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের

গত শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই তালিকা প্রকাশের কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন।

কলকাতা: প্রকাশিত হল আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউর তালিকা। গত শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই তালিকা প্রকাশের কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। 

কীভাবে দেখবেন তালিকা?

১. প্রথমে http://westbengalssc.com/sscorg/wbssc/home/ ওয়েবসাইটে যেতে হবে চাকরিপ্রার্থীদের।

২. এরপর ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা দেখার অপশনে ক্লিক করতে হবে। অথবা এই ঠিকানায় http://result.wbcssc.co.in/Interview যেতে হবে।

৩. সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীকে নিজের বিষয় সহ যাবতীয় তথ্য দিতে হবে। এরপরই পাওয়া যাবে তালিকা।

প্রসঙ্গত,  আজই আপার প্রাইমারি নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে প্রাথমিকে নিয়োগ করা হবে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক। মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, পুজোর আগে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।এই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত, প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার প্রেক্ষাপটে এদিন তাৎ‍পর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেধাই তাদের সবচেয়ে বড় পরিচয়। কোনও লবি করার প্রয়োজন নেই। কোর্ট কেস ছিল বলে এতদিন আটকে ছিল।

২০১৬ সাল থেকে চলা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ ওঠে। নিয়োগ তালিকায় অসংগতির অভিযোগে গতবছর হাইকোর্টে মামলা করেন বেশ কয়েকজন প্রার্থী। মামলকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় আদালতে দাবি করেন, নিয়োগ তালিকা অস্বচ্ছ। প্রশিক্ষণহীন প্রার্থীরাও সুযোগ পেয়ে গিয়েছেন। বঞ্চিত হয়েছেন যোগ্যরা।

গত ১১ ডিসেম্বর মামলার ভিত্তিতে ২০১৬ সাল থেকে চলা আপার প্রাইমারী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি পুনরায় নতুন করে ভেরিফিকেশন-সহ যাবতীয় প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়। বেঁধে দেওয়া হয় প্রক্রিয়া শেষের সময়সীমাও। আদালতের নির্দেশ মতো গত ৪ জানু়য়ারি থেকে নতুন করে শুরু হয় ভেরিফিকেশন। ১০ মে-র আগে ইন্টারভিউ লিস্ট প্রকাশ ও ৩১ জুলাই-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত। এরপরই শনিবার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

 

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Kolkata Metro: মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget