এক্সপ্লোর

WB Interim Budget: ভোটের মুখে মুখ্যমন্ত্রীর ঢালাও ঘোষণাকে কটাক্ষ বাম-কংগ্রেসের, বাজেট নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে!

West Bengal Budget Reaction: মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই কথার অনুকরণে বলি আপনারা আমাকে বিশ্বাস দিন আমি আপনাদের সেবা দেব।’’

আশাবুল হোসেন,কলকাতা: বাংলার বিধানসভা ভোটের আগে মণীষীদের নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন। এবার তার ছাপ পড়ল বাজেটেও। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিবসে, রাজ্যে কার্যত কর্মসূচির প্রতিযোগিতায় নেমেছিল তৃণমূল এবং বিজেপি। শুক্রবার রাজ্য বাজেটে নেতাজির নামে একাধিক প্রকল্পে বরাদ্দ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুলিশে নেতাজি ব্যাটেলিয়ানের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। জেলায় জেলায় জয় হিন্দ ভবনের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। নিউটাউনে আজাদ হিন্দ স্মারকের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর যোজনা কমিশন তুলে দেন নরেন্দ্র মোদি। ১৯৩৮ সালে প্রথমবার এই আর্থিক পরিকল্পনার কথা প্রথম ভাবেন সুভাষচন্দ্র বসু। যার খসড়া তৈরি করেন মেঘনাদ সাহা। জওহরলাল নেহরুর আমলে ১৯৫০-এর ১৫ মার্চ যোজনা কমিশনের যাত্রা শুরু হয়। এদিন সেই প্রসঙ্গ তুলে মোদি সরকারকে খোঁচা দিয়ে নেতাজি রাজ্য যোজনা কমিশন গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ভারতবর্ষে জাতীয় পরিকল্পনার কথা প্রথম বলেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। দুর্ভাগ্যের কথা, বর্তমান কেন্দ্রীয় সরকার যোজনা কমিশন তুলে দিয়েছে। আমরা এ বিষয়ে নেতাজির অবদানের কথা স্মরণে রেখে রাজ্যে একটি যোজনা কমিশন গঠন করব। এই কমিশনের নাম হবে— নেতাজি রাজ্য যোজনা কমিশন। আমি এর জন্য আগামী অর্থবর্ষে ৫ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি।’’

পার্ক সার্কাসে স্কাইওয়াক নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই নেতাজির বিখ্যাত উক্তির প্রসঙ্গ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই কথার অনুকরণে বলি আপনারা আমাকে বিশ্বাস দিন আমি আপনাদের সেবা দেব।’’ ভোটের মুখে ভোট অন অ্যাকাউন্টে নেতাজির প্রসঙ্গ বারবার তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষের সুর বাম-কংগ্রেসের গলায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘নেতাজিকে নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে টানাটানি শুরু হয়েছে ৷’’ অন্যদিকে বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, ‘‘বিজেপির খোঁচায় আপনার নেতাজির কথা মনে পড়ল !’’

২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় এসে এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর বাসভবনে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সাম্প্রতিককালে বারবার মোদি-অমিত শাহ-জেপি নাড্ডার মুখে উঠে এসেছে রবীন্দ্রনাথ-অরবিন্দ-নেতাজির প্রসঙ্গ। এবার মুখ্যমন্ত্রীর বাজেট বক্তৃতায় নেতাজির ওপর বিশেষ গুরুত্ব আরোপ। ভোটের মুখে বাঙালি আবেগ ছোঁয়ার চেষ্টা কেউ বাদ রাখছে না। শুক্রবার কার্যত বিরোধীহীন বিধানসভাতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। বাম-কংগ্রেস আগেই বাজেট বয়কট করেছিল। এদিন অধিবেশন শুরুর পর বিজেপিও ওয়াকআউট করে।

ভোটের মুখে মুখ্যমন্ত্রীর ঢালাও ঘোষণাকে কটাক্ষ করেছে বাম-কংগ্রেস। কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান বলেন, ‘‘ওনাকে মিথ্যাশ্রী দেওয়া দরকার... ৷’’ সুজন চক্রবর্তীর কটাক্ষ, এটা মিথ্যার বাজেট ৷ সব মিলিয়ে কেন্দ্রের মতো রাজ্যের বাজেট নিয়েও শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget