এক্সপ্লোর

পাহাড়ের ৪ পুরসভায় শান্তিতেই ভোটগ্রহণ সম্পন্ন

দার্জিলিং: সমতল জ্বললেও, শান্তিতেই শেষ হল পাহাড়ে চার পুরসভার ৮৪টি আসনে ভোট। ডোমকল, পূজালিতে যখন বোমা-গুলি, সেখানে দৃষ্টান্ত স্থাপন করল দার্জিলিং। বাম আমলে জিএনএলএফ, তৃণমূল আমলে গোর্খা জনমুক্তি মোর্চা। বরাবরই রাজনৈতিক একাধিকপত্য দেখে এসেছে পাহাড়। গতবারের পুরভোট থেকে জিটিএ নির্বাচন। সবেতেই দাপট দেখিয়েছিল বিমল গুরুংরা। কিন্তু সম্প্রতি কিছুটা হলেও বদলেছে পাহাড়ের ছবিটা। মোর্চা-বিজেপির মোকাবিলায় জিএনএলএফের হাত ধরেছে তৃণমূল। মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু তাতেও শান্ত শৈলরাণি। দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়ং-- ভোটের পাহাড়ে সর্বত্রই শান্তিপূর্ণ সহাবস্থান বিভিন্ন দলের। পাহাড়ের ভোটাররাও বলছেন, ‘গণতন্ত্রের উৎসব’ যে এমনটাও হতে পারে, তা তাঁদের জানা ছিল না! এক ভোটার বললেন, সমতলে যেমন সমস্ত দলের পতাকা দেখা যায়, এখানে প্রথম দেখলাম। আরেক বাসিন্দা বললেন, পাহাড়ে গণতন্ত্র ফিরেছে। আগে প্রচার করা যেত না। এখন নির্দল প্রার্থী দাঁড়াচ্ছে। পাহাড়ে যে অবাধ ও সুষ্ঠু ভোট হয়েছে, তা মানছে রাজনৈতিক দলগুলিও। দার্জিলিঙের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি এন বি খাওয়াস বলেন, এরকম শান্তিপূর্ণ ভোট আগে দেখা যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, সমতলের পুরসভাগুলিতেও যদি, পাহাড়ের মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হত, তাহলে হয়তো এতটা অশান্তি হত না। এদিন পাহাড়ের চারটি পুরসভায় ভোট হল -- দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং ও মিরিক। এই চারটিই আগে আগে মোর্চার হাতে ছিল। এই পরিস্থিতিতে গুরুংদের সামনে আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ! আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পাহাড়ে ছুটে যাওয়ার পর তৃণমূল কতটা দাগ কাটতে পারল, তার উত্তরও মিলবে বুধবার। সেদিন ফলঘোষণা।

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget