এক্সপ্লোর

বিশেষ ট্রেনগুলিতে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব খরচ বহন করবে রাজ্য সরকার

ট্যুইটবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'কঠিন পরিশ্রম করছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের কুর্নিশ। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, স্পেশাল ট্রেনে ভিন্ রাজ্য থেকে শ্রমিকদের ফেরানোর সমস্ত ব্যয় বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। কাউকে ভাড়া দিতে হবে না। এ নিয়ে রেল বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে'।

কলকাতা: রাজ্যের পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের সমগ্র খরচই বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। শনিবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার খরচ বহন করবে রাজ্য সরকার। ট্যুইটবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'কঠিন পরিশ্রম করছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের কুর্নিশ। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, স্পেশাল ট্রেনে ভিন্ রাজ্য থেকে শ্রমিকদের ফেরানোর সমস্ত ব্যয় বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। কাউকে ভাড়া দিতে হবে না। এ নিয়ে রেল বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে'।
এ ব্যাপারে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহার স্বাক্ষরিত চিঠি রেলওয়ে বোর্ডকে পাঠানো হয়েছে। পরে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের ফেরার খরচ দেবে রাজ্য। ১০৫টি ট্রেনে যা খরচ হবে তা দেবে রাজ্য সরকার।রেল বোর্ডকে এব্যাপারে চিঠি দিয়েছে রাজ্য সরকার। কাউকে কোনও টিকিট কাটতে হবে না। ১৪টি রাজ্যের সঙ্গে তথ্য মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের ফেরত আনা হচ্ছে। ৭টি ট্রেনের মধ্যে ২টি ট্রেন ইতিমধ্যেই এসেছে।১৪টি রাজ্যে আটকে পড়াদের তালিকা তৈরি হয়েছে।সীমানায় স্বাস্থ্য কেন্দ্রগুলিকে বিকেন্দ্রীকরণের চেষ্টা চলছে।বিদেশ থেকে ফেরতদের জন্য বিমানবন্দরে ক্যাব পরিষেবা।ভিন রাজ্য থেকে ফিরলেই করা হবে সবার স্বাস্থ্য পরীক্ষা’। পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে কেন্দ্র ও রাজ্যের চলতি বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে কেন্দ্র। এই অভিযোগ খারিজ করে রাজ্য সরকার জবাবে বলেছে, সংকটের সময়ে রাজনীতি করছে কেন্দ্র। অন্যদিকে, উত্তরপ্রদেশে ট্রাক দুর্ঘটনায় মৃত বাঙালি শ্রমিকদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্য স্বরাষ্ট্র দফতর ট্যুইট করে জানিয়েছে, উত্তরপ্রদেশের অওরিয়া জেলায় ৩-৪ জনের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। পুরুলিয়ার বাড়িতে ফিরছিলেন ওই শ্রমিকরা। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget