এক্সপ্লোর

কাটিয়ে উঠছে করোনার লোকসান, ঝাড়গ্রামের সব হোটেল এখন পুরোপুরি ভর্তি

ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়া- জঙ্গলমহলের এই সমস্ত জায়গায় পলাশ দেখতে দোলের সময় ভিড় জমান পর্যটকেরা।

  অর্ণব মুখোপাধ্যায়, ঝাড়গ্রাম: শীতের আমেজের মাঝেই ঝাড়গ্রামের হোটেলগুলির বসন্তের বুকিং প্রায় শেষ। মার্চের শেষের দিকে দোল কিন্তু এখন থেকেই বেশিরভাগ হোটেলের রুম বুকড হয়ে গিয়েছে। গত মার্চেও পর্যটকদের চাপ ছিল এই হোটেলগুলিতে। কিন্তু লকডাউন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের বাড়ি ফেরাতে বাধ্য হন হোটেল মালিকরা। তারপর লকডাউন আর করোনা পরিস্থিতিতে বেহাল অবস্থা হয় হোটেলগুলির। ক্ষতির মুখে পড়ে  পর্যটন ব্যবসা। এর আগে মাওবাদী সঙ্কটের সময় ক্ষতির মুখে পড়েছিল ঝাড়গ্রামের পর্যটন ব্যবস্থা। বিপদের ভয়ে মুখ ঘুরিয়ে নেন পর্যটকেরা। তারপরে কিছুটা আশার আলো দেখা গেলেও করোনা ফের পথে বসিয়েছিল হোটেল মালিকদের। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ভ্রমণপিপাসুর দল বেরিয়ে পড়েছেন ঘুরতে। কোভিড বিধি মেনেই হোটেল  আর হোম স্টের মালিকরা পর্যটকদের থাকার বন্দোবস্ত করছেন। ঝাড়গ্রামে হোটেল এবং হোমস্টে মিলিয়ে সংখ্যাটা ৪৫-এর মত। কোভিড পরিস্থিতি কাটিয়ে ভিড় বাড়ছে হোটেলগুলোতে। তবে পর্যটকদের সব থেকে বেশি ভিড় জমে দোলের সময়। তাই এখন থেকেই হোটেল, হোম স্টের যাবতীয় রুম প্রায় বুকড। কাটিয়ে উঠছে করোনার লোকসান, ঝাড়গ্রামের সব হোটেল এখন পুরোপুরি ভর্তি ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়া- জঙ্গলমহলের এই সমস্ত জায়গায় পলাশ দেখতে দোলের সময় ভিড় জমান পর্যটকেরা। ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। তবে এ বছর হোটেল মালিকরা পর্যটক টানতে এখানে আরও একটি বসন্ত উৎসবের আয়োজন করতে চান। কনকদুর্গার মন্দির, ডুলুং নদী, তারাফেনী, লালজল, ঘাগড়া, ঢাঙ্গিকুসুম- ঝাড়গ্রামের এই সব জায়গায় আকর্ষণ পর্যটকদের মধ্যে চিরন্তন। তার সঙ্গে উপরি পাওনা এই বসন্ত উৎসব। আর এই সব মিলিয়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ঝাড়গ্রাম। হোটেল মালিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি এবং অরণ্যসুন্দরী গেস্ট হাউসের মালিক শিবাশিস  চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই ঝাড়গ্রামের অধিকাংশ হোটেলের রুমই ভর্তি হয়ে গিয়েছে, অল্প কিছু বাকি রয়েছে। ডবল বেড রুমের ভাড়া পড়ছে দেড় হাজার থেকে দু’হাজার টাকার মধ্যে। গাড়ির খরচ আর লোকাল সাইট সিইং দেড় থেকে দু হাজার টাকা, বেলপাহাড়ি, কাঁকরাঝোড় প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা। ঝাড়গ্রাম শহরের কাছাকাছি রয়েছে বেশ কিছু হোটেল, কলাবনি জঙ্গলেও নতুন করে তৈরি হয়েছে কিছু কটেজ। সব মিলিয়ে বসন্ত উৎসবে পর্যটকদের অপেক্ষায় এখন থেকেই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম।

সেরা শিরোনাম

CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
Tathagata Roy:
"এখানে ২০৯-ই হোক আর ২৭৫-ই হোক, কিছুই এসে যাবে না", বিস্ফোরক তথাগত রায়, কী প্রতিক্রিয়া আখরুজ্জামান-অরূপের ?
Chorbagan Stampede: প্রথমে আটক, লালবাজারে এনে জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার চোরবাগানের পুজোয় মাইকে ঘোষণাকারী সেন্টু
প্রথমে আটক, লালবাজারে এনে জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার চোরবাগানের পুজোয় মাইকে ঘোষণাকারী সেন্টু
Priyanka Gandhi Son Delhi Protest Photos Exhibition : প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..
প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget