এক্সপ্লোর

কৃমিকাণ্ডে রামনগরের সিপিএম প্রার্থীকে মারের পর মামলা, অভিযুক্ত তৃণমূল নেতা এখনও অধরা

রামনগর: ফের পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। কৃমিকাণ্ডে রামনগরের আক্রান্ত বাম প্রার্থী তাপস সিংহর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। বাম প্রার্থীর অভিযোগ, পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। ঘটনার সূত্রপাত, মার্চ মাসের ৯ তারিখ। সরকারি কৃমির ওষুধ খেয়ে পূর্ব মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলায় অসুস্থ হয়ে পড়ে বহু শিশু। অসুস্থরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কি না, তা দেখতে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে যান বাম প্রার্থী তাপস সিংহ। অভিযোগ, হাসপাতাল চত্বরেই পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্রর নেতৃত্বে তৃণমূলের লোকেরা তাঁকে বেধড়ক মারধর করেন। এরপর দিঘা মোহনা থানায় অভিযোগ দায়ের করেন তাপস সিংহ। পাল্টা বাম প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা সুশান্ত পাত্র। সেই অভিযোগের প্রেক্ষিতেই মামলা রুজু করেছে পুলিশ। যার মধ্যে রয়েছে চুরির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ৩৭৯ ধারা, জোর করে আটকে রাখার অভিযোগে ৩৪১ ধারা, মারধরের অভিযোগে ৩২৩ ধারা এবং একই উদ্দেশ্যে অপরাধ সংগঠিত করার অভিযোগে ৩৪ ধারা। বুধবার এই মর্মে, তাপস সিংহকে নোটিস পাঠিয়েছে পুলিশ। তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বাম প্রার্থীর অভিযোগ, জোটকে ভয় পেয়ে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পুলিশ। যদিও অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি অখিল গিরির দাবি, মিথ্যে মামলায় ফাঁসানো হয়নি। তাপস সিংহই মিথ্যে মামলা করেছিলেন। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নিয়েছে। বামেদের প্রশ্ন, যখন দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল, তখন কেন স্রেফ তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতেই মামলা হল? কেন অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধেও মামলা করল না পুলিশ? বিরোধী বলেই কি পুলিশের এই ভূমিকা? আর শাসককে ছাড়? প্রশ্ন বামেদের।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget