এক্সপ্লোর

আপনারা শান্তি দিন, আমি আপনাদের উন্নয়ন দেব, বাণিজ্য সম্মেলনে পাহাড়বাসীদের বার্তা মমতার

দার্জিলিং: আপনারা শান্তি দিন, আমি আপনাদের উন্নয়ন দেব। বাণিজ্য সম্মেলন থেকে পাহাড়বাসীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দার্জিলিংকে টুকরো করতে উস্কানি দেবেন না জানিয়ে কেন্দ্রকে কটাক্ষও করলেন মুখ্যমন্ত্রী। বিমল গুরুঙ্গের নেতৃত্বে লাগাতার হিংসাত্মক আন্দোলন! হাজার হাজার টাকার ক্ষয়ক্ষতি! অবশেষে শান্তি ফেরার পর শুধুমাত্র পাহাড়ের জন্য প্রথমবার রাজ্য সরকারের শিল্প সম্মেলন। আর সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনারা আমাকে শান্তি দিন। আমি আপনাদের প্রগতি দেব, সমৃদ্ধি দেব। বিরোধীরা অবশ্য মুখ্যমন্ত্রীর বার্তার মধ্যে বাস্তবতা কম, গিমিক বেশি দেখছেন! বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি এর আগেও শিল্প সম্মেলন করলেন। ১২ লক্ষ টাকাও ইনভেস্ট হয়নি। উদ্দেশ্যে হচ্ছে, পাহাড়ে গিয়ে ঝাণ্ডা গাড়া। নিজের লোকজনকে নিয়ে মোচ্ছব করা। এটা রাজনৈতিক সার্কাস। জিটিএ-র সহযোগিতায় মঙ্গলবার থেকে দার্জিলিং ম্যালে শুরু হয়েছে দু’দিনের ‘হিল বিজনেস সামিট’। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই উন্নয়ন নিয়ে নিজের লক্ষ্যের কথা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, সরকার ১০০ কোটি টাকা দেব। চা শিল্প, পরিবহণ, আইটি, শিক্ষা, মেডিসিন প্ল্যান্ট, হর্টিকালচার, স্বাস্থ্য-সহ নানা ক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে। কর্মসংস্থানেক জন্য বিনিয়োগ আনতেই হবে। শিল্প গড়তেই হবে। শিল্প মানেই বড় কারখানা নয়। পাল্টা বিরোধীদের প্রশ্ন, শিল্প নিয়ে নতুন প্রতিশ্রুতি দেওয়ার আগে পুরনো প্রতিশ্রুতির বাস্তব ছবিটা কী সেটা বলুন মুখ্যমন্ত্রী। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর কটাক্ষ, রাজ্য থেকে শিল্প তাড়িয়ে পাহাড়ে গেছে শিল্প করতে। পাহাড়বাসীকে কর্মসংস্থানের স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, হিংসা হলে পলিটিক্যাল পিপলদের লাভ হবে, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হয়। নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। তাদের জন্য কর্মসংস্থান দরকার। হিংসা নয়। দাবি জানাও গণতান্ত্রিক পথে। শান্তি আনুন, প্রগতি আনুন, দেশকে দেখান দার্জিলিং কিভাবে এগোতে পারে। বিরোধীদের দাবি, সবটাই ভাঁওতা! কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, পাহাড়ে শিল্প হয় নাকি! কেউ শোনেনি। ওখানে খানাপিনা হবে। শিল্প হবে না। মুখ্যমন্ত্রী অবশ্য মনে করেন, স্থায়ীভাবে শান্তির পরিবেশ বজায় থাকলে পাহাড়ে সব ধরনের উন্নয়ন সম্ভব। সুস্থিতি থাকলেই আসবে বিনিয়োগ। সেই প্রসঙ্গ টেনে এদিন ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget