এক্সপ্লোর

কেরলে শুরু ঝড়-বৃষ্টি, বিপর্যয় মোকাবিলায় ৫ রাজ্যে মোতায়েন বাহিনী

হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুম্বই, থানে অঞ্চলে। গেরুয়া এবং লাল সতর্কতা জারি করা হয়েছে যথাক্রমে গুজরাত এবং কেরলে।

নয়াদিল্লি: দেশজুড়ে করোনা ত্রাসের মধ্যেই ভয়ঙ্কর রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় তৌকতাই। লাক্ষাদ্বীপ এবং আরব সাগরে নিম্নচাপ গভীর থেকে গভীরতর হচ্ছে। পশ্চিম উপকূল সহ গুজরাত জুড়ে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুম্বই, থানে অঞ্চলে। গেরুয়া এবং লাল সতর্কতা জারি করা হয়েছে যথাক্রমে গুজরাত এবং কেরলে।

ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৫ রাজ্য গুজরাত, মুম্বই, কেরল, তামিলনাড়ু এবং কর্নাটকে মোতায়েন করা হয়েছে ৫৩টি দল। যার মধ্যে ২৪ বাহিনীকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যে। ২৯ বাহিনীকে পরিস্থিতি বুঝে মোতায়েন করা হবে। গতকাল, শুক্রবার এনডিআরএফ প্রধান ট্য়ুইট করে এই খবর জানিয়েছেন। একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় থাকবে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় নৌসেনা।

মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপের জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে রাজস্থান, হরিয়ানা সহ দিল্লির একাধিক জেলায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে ভারী  বৃষ্টিপাত শুরু হয়েছে কেরলে। মৌসম ভবন বলছে, কয়েক ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবারের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। প্রাথমিকভাবে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে যাবে ঘূর্ণিঝড়। ১৮মে-র মধ্যে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে গুজরাতের কাছে আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মৌসম ভবন জানিয়েছে, লাক্ষাদ্বীপে আজ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। কেরলে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে মুম্বই, কঙ্কন, রত্নগিরি, গোয়াতেও। মৌসম ভবন সূত্রে খবর, মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলে বইবে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী মঙ্গলাবার ঘূর্ণিঝড় আছড়ে পড়বে গুজরাতে। সংশ্লিষ্ট রাজ্য সরকার ইতিমধ্যে উপকূলবর্তী অঞ্চল  সহ সমুদ্রে মৎসজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। যাঁরা গিয়েছিলেন তাঁদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget