এক্সপ্লোর

Summer Update : আর দেরি নেই! গরমে ফুটবে চারিপাশ, এ বছর গরম কি ছাপিয়ে যাবে সব রেকর্ড? কী বলছে আবহাওয়া দফতর?

আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী সপ্তাহগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি বাড়তে পারে ...


নয়া দিল্লি: 
শীতের আমেজ এখনও পুরোপুরি যায়নি। তবে ক্যালেন্ডারের পাতা বলছে গ্রীষ্ম কড়া নাড়ছে। ধীরে ধীরে সারা দেশেই তাপমাত্রা বাড়া শুরু হয়েছে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনে দাবি, আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী সপ্তাহগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি বাড়তে পারে তবে এই বছরের গ্রীষ্ম আগের বছরগুলোর মতো তীব্র নাও হতে পারে। গত তিন মাস ধরে বৃষ্টিপাত কম হয়েছে । সেই সঙ্গে রাজ্যের কিছু এলাকায় জলের অভাব রয়েছে। 

কেরলের আবহাওয়া দফতরের আধিকারিক নীতা কে গোপাল জানিয়েছেন, "আগামী সপ্তাহগুলিতে পূর্ব দিক থেকে হাওয়া বইবে। সঙ্গে   বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফেব্রুয়ারিতে IMD-র পূর্বাভাস বলছে, বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হবে। পাহাড় ছাড়া কেরলে সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক থাকবে। স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে," বলছেন IMD কেরলের ডিরেক্টর নীতা কে গোপাল।

এছাড়া টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্টে, আবহাওয়া বিজ্ঞানী উমাশঙ্কর দাসের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি আবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডিসেম্বর মাসের আবহাওয়ার পূর্বাভাসের বক্তব্য উল্লেখ করে বলেছেন, এ বছর মার্চ, এপ্রিল এবং মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে গরমের দাপট ২০২৪ এবং ২০২৩ সালের মতো তা তীব্র হবে না। তিনি আরও বলেন, আরও কিছু আবহাওয়া মডেল ওড়িশা সহ ভারত জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার ইঙ্গিত দিচ্ছে।  তবে গ্রীষ্মকাল দীর্ঘায়িত হবে কিনা তা এখনই ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না। 

এছাড়া, ওই রিপোর্টেই প্রকাশ, জলবায়ুবিদ সুরেন্দ্রনাথ পশুপালক বলেছেন, গত বেশ কয়েক বছর ধরে, ওড়িশায় ফেব্রুয়ারি মাসে গ্রীষ্ম শুরু হয়েছে । তবে এবার গ্রীষ্ম তাড়াতাড়ি শুরু হবে না। এবার জুন-জুলাইয়ের মধ্যে এল নিনো র প্রভাব বাড়বে। এর ফলে বর্ষা অনিয়মিত তে পারে।  তবে এর আগে, যেহেতু একটি নিরপেক্ষ পর্যায় চলবে, তাই তাই ওড়িশায় দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ থাকবে না এবং কালবৈশাখীর (উত্তর-পশ্চিম) ফলে মাঝেমধ্যে বৃষ্টিপাত হবে। 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
IndiGo Powerbank Fire: মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget