এক্সপ্লোর

Sundarbans News: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে, সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর

Sundarbans News: আচমকা ঝাঁপিয়ে পড়ে পঞ্চুর ঘাড়ে থাবা বসায় বাঘটি। তার পর টানতে টানতে জঙ্গলে টেনে নিয়ে যায় তাঁকে।

সুকান্ত দাস, মইপীঠ: আতঙ্ক দানা বাধছিল বেশ কিছু দিন ধরেই। এ বার আশঙ্কা সত্যই হল। মইপীঠে বাঘের হানায় (Tiger Attack)  প্রাণ গেল এক মৎস্যজীবীর (Fisherman Dead)। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েই তিনি বাঘের মুখে পড়েন বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু বাঁচানো যায়নি।

মইপীঠ কোস্টাল থানার নগেনাবাদ গ্রামের বাসিন্দা পঞ্চু মুন্ডা। বয়স ৫০ বছর। স্ত্রী এবং দুই সহযোগীকে নিয়ে শনিবার সকালে সুন্দরবনের (Sundarbans News) জঙ্গলে কাঁকড়া ধরতে বেরোন তিনি। সেই সময় আচমকাই একটি বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বলে দাবি পঞ্চুর পরিবারের।

পরিবার সূত্রে জানানো হয়েছে, আচমকা ঝাঁপিয়ে পড়ে পঞ্চুর ঘাড়ে থাবা বসায় বাঘটি। তার পর টানতে টানতে জঙ্গলে টেনে নিয়ে যায় তাঁকে। কোনও রকমে চিৎকার করে সাহায্যের আর্তি জানান পঞ্চু। তাতেই থতমত খেয়ে পঞ্চুকে ছেড়ে দেয় বাঘটি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাঁকে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এর আগে, গত বুধবার মাছ-কাঁকড়া ধরতে যাওয়ার সময় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলির পেটকুলচাঁদ সেতুর কাছে গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার মহিলারা। তাতে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মী এবং আধিকারিকরা। গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। পাতা হয় খাঁচা। রাতে ধরা পড়ে বাঘটি। তার পর এক দিন চিকিৎসাধীন রেখে শুক্রবার দুপুরে সুন্দরবনের ছামটা জঙ্গলে বাঘটিকে নিয়ে যান বন দফতরের কর্মী এবং আধিকারিকরা (Forest Department Officials)। খাঁচা খুলে সেখানেই তাকে মুক্ত করে দেওয়া হয়।

গত কয়েকমাসে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি-সহ একাধিক জায়গায় রয়্যাল বেঙ্গলের দেখা মেলে। এর আগে, কুলতলিরই ডোঙ্গাজোড়া গ্রামে হানা দেয় বাঘ। বাঘের আক্রমণে সেখানে জখমও এক গ্রামবাসী। সে বার বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়। জাল দিয়ে ঘিরে ফেলা হয় ডোঙ্গাজোড়া গ্রামে কেল্লার জঙ্গল। দীর্ঘ চেষ্টা চরিত্রের পর সেখানে বাঘটির নাগাল মেলে। বার বার এ ভাবে লোকালয় বাঘ ঢুকে পড়া নিয়ে বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। 

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget