এক্সপ্লোর

T20 World Cup 2022: ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই কোহলিকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী গাওস্করের

Gavaskar On Kohli: এশিয়া কাপ থেকে কোহলির শট নির্বাচনে উন্নতি ঘটেছে। তাই বিশ্বকাপেও আশার আলো দেখছেন গাওস্কর।

নয়াদিল্লি: এশিয়া কাপের আগে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে চর্চার অন্ত ছিল না। তবে এশিয়া কাপে ভারতীয় দল ব্যর্থ হলেও, ব্যক্তিগতভাবে কোহলি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন। নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম শতরানও এশিয়া কাপেই সেরে ফেলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টে ভারতের শেষ ম্যাচে ৬৬ বলে ১২২ রানের ইনিংস খেলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) তাঁর দিকেই সকলের নজর।

শট নির্বাচনে উন্নতি

বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar), বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন। গাওস্করের মতে কোহলির সাম্প্রতিক সময়ে শট নির্বাচনে আমূল বদল ঘটেছে। তাই বিশ্বকাপেও প্রাক্তন ভারতীয় অধিনায়কের ব্যাটে বড় রান আসার সম্ভাবনা প্রবল। গাওস্কর বলেন, 'বড় ম্যাচের সময় বরাবরই বড় খেলোয়াড়রা পারফর্ম করার জন্য সামনে এগিয়ে আসেন। এশিয়া কাপ থেকে ওর (কোহলির) শট নির্বাচন অনেকটা উন্নত হয়েছে। তার আগে ও রান পাচ্ছিল না। ওর শট নির্বাচনেও কিছু খামতি দেখা যাচ্ছিল। বাইরের বলে বারবার আউট হচ্ছিল কোহলি। ভাগ্যও সহায় ছিল না। ব্যাটের বাইরের কোণা, ভিতরের কোণায় বল লাগা থেকে, অনবদ্য বলে বারবার আউট হতে হচ্ছিল কোহলিকে। তবে এশিয়া কাপের পর থেকে সেই বিষয়টায় আমূল বদল ঘটেছে। ও জানে কোন সময় কী শট খেলতে হবে।' 

গাওস্করের ভবিষ্যদ্বাণী

এই শট নির্বাচনে উন্নতি ঘটেছে বলেই গাওস্করের ভবিষ্যদ্বাণী, 'যে ধারাবাহিকতার সঙ্গে ও এশিয়া কাপে খেলেছে, তা থেকেই আমাদের মনে হচ্ছে এই বিশ্বকাপেও ও প্রচুর রান করবে।' রবিবার, মেলবোর্নে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তানের বিরুদ্ধে নেমে পড়বে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এর মধ্যেই বড় ঘোষণা। শুধুমাত্র টিভি বা ফোনের পর্দায় নয়, মাল্টিপ্লেক্সের বড় পর্দায়ও এবার ভারতের বিশ্বকাপ অভিযান সরাসরি দেখতে পারবেন অনুরাগীরা। কলকাতার জনগণ একাধিক স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচগুলি দেখতে পারবেন।

মাল্টিপ্লেক্স চেন আইনক্স কলকাতায় একাধিক স্থানে নিজেদের হলে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলি সরাসরি দেখাবে। কোথায় কোথায় বড় পর্দায় ম্যাচগুলি দেখা যাবে? কোয়েস্ট মল, সাউথ সিটি এবং ফোরাম মলে আইনক্স ভারতীয় দলের ম্যাচগুলি দেখাবে। আইনক্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁরা আইসিসির সঙ্গে এই ম্যাচগুলি সম্প্রচার করার জন্য এক বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে। ২৩ অক্টোবর, রবিবার ভারত-পাকিস্তানের ম্যাচসহ গ্রুপ পর্বে ভারতের সবকয়টি ম্যাচই বড় পর্দায় দেখানো হবে। 

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget