এক্সপ্লোর

Ram Setu: গড়িমসি কেন, ঝেড়ে কথা বলুন, ‘রামসেতু’ নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

Supreme Court: আদালতে সওয়াল-জবাব চলাকালীন স্বামীর আইনজীবী জানান, কেন্দ্রীয় সরকার আদৌ ‘রামসেতু’কে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করতে চায়, না, চায় না, সেইটুকুই জানতে চান তাঁরা।

নয়াদিল্লি: ‘রামসেতু’ নিয়ে (Ram Setu) সুপ্রিম কোর্টে (Supreme Court)  প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র আদৌ ‘রামসেতু’কে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করতে আগ্রহী কিনা জানতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। তা নিয়ে সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে কেন্দ্র বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মত সুপ্রিম কোর্টের। তাই চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। তার মধ্যে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে হবে।

চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত

বৃহস্পতিবার আদালতে সওয়াল-জবাব চলাকালীন স্বামীর আইনজীবী জানান, কেন্দ্রীয় সরকার আদৌ ‘রামসেতু’কে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করতে চায়, না, চায় না, সেইটুকুই জানতে চান তাঁরা। এর জবাবে সরকারি আইনজীবী জানান, উত্তরপত্র প্রস্তুত রয়েছে। শুধুমাত্র সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমোদন পাওয়া বাকি। তাতেই প্রধান বিচারপতি ডিওয়ই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন যে, সরাসরি জবাব না দিয়ে, কেন বিষয়টিকে দীর্ঘায়িত করা হচ্ছে? সরাসরি হ্য়াঁ, বা না বলে দেওয়ার পরিবর্তকেন জবাব এড়াচ্ছে কেন্দ্র, প্রশ্ন তোলেন তিনি।

এই মামলার শুনানিতে আগেই স্থগিতাদেশের আর্জি জানিয়েছেল কেন্দ্রীয় সরকার। তবে বৃহস্পতিবার জবাবদিহি করতে কেন্দ্রকে চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। কেন্দ্রের তরফে আদালতে জবাব জমা পড়লে, তার দু’সপ্তাহের মধ্যে নিজের মতামত জানাতে হবে স্বামীকেও।

কোনও সৌধকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করার ক্ষেত্রে আদৌ কেন্দ্রের কোনও কার্যনির্বাহী নীতি রয়েছে কিনা, এর আগে শুনানি চলাকালীন সরকারের কাছে জানতে চায় আদালত। 

আরও পড়ুন: Suvendu Adhikari: চাকরিপ্রার্থীকে কামড়ে দেওয়া পুলিশকর্মী তাঁর নবান্ন অভিযানেও ছিলেন, দাবি শুভেন্দুর

যে ‘রামসেতু’কে ঘিরে বিতর্ক, সেটি ‘আদম সেতু’ হিসেবেও পরিচিত। তামিলনাড়ুর দক্ষিণ-পূর্বের রামেশ্বরম দ্বীপ এবং শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলের মান্নর দ্বীপের মধ্যে  চুনাপাথরের শৃঙ্খলকেই ‘রামসেতু’ বলে উল্লেখ করা হয়। এর সঙ্গে ‘রামায়ণ’-এর সংযোগ টানেন কেউ কেউ। 

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রথম সরকারের আমলে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের মধ্যবর্তী সমুদ্রের ওই অগভীর জায়গায় জাহাজপথ গড়ে তোলার প্রকল্প গৃহীত হয়। তার আওতায়, ৮৩ কিলোমিটার দীর্ঘ জলের চ্যানেল গড়ে তোলার সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার।  কিন্তু ওই প্রকল্পে 'রামসেতু'র ক্ষতি হতে পারে দাবি করেন স্বামী। চুনাপাথরের ওই শৃঙ্খলকে 'রামসেতু' বলে দাবি করে, সেটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করার দাবি জানান তিনি। সেই মামলা আদালতে পৌঁছলে ২০০৭ সালে সরকারি প্রকল্পে স্থগিতাদেশ দেওয়া হয়। 

বেশ কয়েক বছর ধরেই 'রামসেতু' নিয়ে বিতর্ক

তার পর ২০১৪ সালে ক্ষমতায় রদবদল ঘটে। ইউপিএ-র জায়গায় ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। আর্থ-সামাজিক অসুবিধার জন্য পরে ওই প্রকল্প থেকে সরে আসে তারা। বরং  'দেশের স্বার্থে' 'রামসেতু'র ক্ষতিসাধন না করে প্রকল্পকে বিকল্প স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা জানায়। গোড়া থেকেই ওই 'সেতুসমুদ্রম' প্রকল্পের বিরোধিতা করে আসছিল কিছু রাজনৈতিক দল, হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন এবং পরিবেশ কর্মীরাও।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget