এক্সপ্লোর

Abrogation of Article 370: ৩৭০ প্রত্যাহার, জম্মু ও কাশ্মীরকে দু’টুকরো করার সিদ্ধান্ত কি বৈধ? ২ অগস্ট থেকে শুনানি সুপ্রিম কোর্টে

Supreme Court: ভারতীয় সংবিধানে উপত্যকার জন্য সংরক্ষিত বিশেষ মর্যাদা খর্ব করা এবং সর্বোপরি জম্মু ও কাশ্মীরকে ভেঙে পৃথক দুই কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে নতুন ফের শুনানি। সরকারি সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা দায়ের হয়। আগামী ২ অগাস্ট থেকে মামলার শুনানি শুরু হবে Supreme Court(সুপ্রিম কোর্টে )। ভারতীয় সংবিধানে উপত্যকার জন্য সংরক্ষিত বিশেষ মর্যাদা খর্ব করা এবং সর্বোপরি জম্মু ও কাশ্মীরকে ভেঙে পৃথক দুই কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। সেই মামলা গৃহীতও হয়েছে, আর তার শুনানিতেও রাজি হলেন বিচারপতিরা। (Abrogation of Article 370)

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে আবেদনটি গৃহীত হয়েছে। সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্যকান্ত। এদিন বিচারপতিদের বেঞ্চ শুনানির জন্য় আবেদনটির উপর সিলমোহ দেন। সেই সংক্রান্ত নির্দেশ দেন সব পক্ষকে। 

ঘটনাচক্রে, অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত একটি হলফনামাও জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার প্রয়োজন কেন পড়ল, তা জানতে চান বিচারপতিরা। জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্রীয় সরকার শুধু নিজেদের দৃষ্টিভঙ্গি জানিয়েছে হলফনামায়। কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, বর্তমান পরিস্থিতি কী, তার খতিয়ান রয়েছে তাতে। এর প্রত্যূত্তরেরও প্রয়োজন নেই।

আরও পড়ুন: POCSO Act: বাড়ছে কিশোর বয়সে যৌন অপরাধ, POCSO সম্মতিতে ন্যূনতম বয়সের মাপকাঠি কি বদলাবে?

কিন্তু প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দেন যে, সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন এখানে। সেই মর্মেই আবেদনটি জমা পড়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের হলফনামায় সেই সংক্রান্ত কিছুর উল্লেখ নেই।" এদিন আবেদনের শীর্ষকও পাল্টে দেয় আদালত। এতদিন মামলাটি 'শাহ ফয়জল অ্যান্ড আদার্স বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া আদার্স' হিসেবে নথিভুক্ত ছিল। এদিন তা পাল্টে 'আর্টিকল ৩৭০ অফ দ্য কনস্টিটিউশন' করা হয়। ২৭ জুলাইয়ের মধ্যে এ নিয়ে সবপক্ষের জবাব তলব করা হয়েছে। 

অভিজ্ঞ আইনজীবী মেনকা গুরুস্বামী এদিন আদালতে নয়া আবেদন গ্রহণের আবেদন জানান। কিন্তু আদালত জানায়, এ নিয়ে আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে, এই সংক্রান্ত আর কোনও আবেদন গ্রহণ করবে না আদালত। কারণ তাতে আরও গুচ্ছের আবেদন জমা পড়া শুরু হবে। তবে এই মামলায় হস্তক্ষেপ করা নিয়ে আবেদন জমা দেওয়া যেতে পারে। 

২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের জন্য সংরক্ষিত অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সে বছরই ডিসেম্বর মাসে আবেদন জমা পড়ে আদালতে। শাহ ফয়জল এবং শেহলা রশিদ আবেদনকারী ছিলেন। সম্প্রতি তাঁদের নামের উল্লেখ থেকে বিরত থাকার জন্য আদালতে আবেদন জানান তাঁরা। তাঁদের সেই আবেদন গৃহীত হয় এবং নয়া নামকরণ হয় মামলার।

সেরা শিরোনাম

Road Accident : পথ দুর্ঘটনায় ২ বিধায়ক-সহ গুরুতর আহত ৬, সিলিন্ডার ফেটে SUV-তে ধাক্কা চারচাকা গাড়ির
Road Accident : পথ দুর্ঘটনায় ২ বিধায়ক-সহ গুরুতর আহত ৬, সিলিন্ডার ফেটে SUV-তে ধাক্কা চারচাকা গাড়ির
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget