এক্সপ্লোর

Gyanesh Kumar: CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা, আজ সুপ্রিম কোর্টে শুনানি! এককভাবে ক্ষমতা প্রয়োগের অভিযোগ

CEC Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এককভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগ করেছেন কি না, তা নিয়ে দায়ের মামলার আজ শুনানি সুপ্রিম কোর্টে।

নয়া দিল্লি: CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের মামলায় আজ গুরুত্বপূর্ণ শুনানি সুপ্রিম কোর্টে। মুখ্য নির্বাচন কমিশনার এককভাবে এমন কিছু ক্ষমতা প্রয়োগ করেছেন কি না, যা আসলে গোটা নির্বাচন কমিশনের (ECI) সম্মিলিত সিদ্ধান্তের আওতায় পড়ে—এই প্রশ্নই উঠেছে মামলায়। বিশেষ করে ভোটার তালিকার Special Intensive Revision বা SIR নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আজ, সোমবার ৫ অক্টোবর, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়ার কথা। ২৯ সেপ্টেম্বর সিনিয়র আইনজীবী বিকাশ সিং প্রধান বিচারপতির কাছে বিষয়টি উল্লেখ করেছিলেন। এরপর মামলাটি পরের সপ্তাহে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

কী অভিযোগ CEC-এর বিরুদ্ধে?

মামলাকারীদের বক্তব্য, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণের ক্ষমতা 'Commission'-এর উপর ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ কোনও একজন ব্যক্তির নয়, বরং গোটা নির্বাচন কমিশনের সম্মিলিতভাবে এই ক্ষমতা প্রয়োগ করার কথা।

এর পাশাপাশি Chief Election Commissioner and Other Election Commissioners Act, 2023-এর ১৮ নম্বর ধারা-র কথাও উল্লেখ করা হয়েছে। ওই ধারায় নির্বাচন কমিশনের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের কাঠামোর কথা বলা হয়েছে এবং মতপার্থক্য হলে সংখ্যাগরিষ্ঠ মতকে গুরুত্ব দেওয়া হয়।

১৪টি সিদ্ধান্ত নিয়ে আপত্তি?

মামলায় দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে অন্তত ১৪টি সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়ে আপত্তি জানিয়েছিলেন।

অভিযোগের তালিকায় রয়েছে নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া কিছু যোগাযোগ বা নির্দেশ জারি, বৈঠকের আগে এজেন্ডা এবং পরে মিনিটস না থাকা, অনুমোদন ছাড়া বিদেশ সফর, Form 6-এ পরিবর্তন, ভোটার তালিকার ডেটাবেসে অ্যাক্সেস এবং পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনালে আবেদন করার মতো বিষয়।

SIR নিয়েও প্রশ্ন

ভোটার তালিকার Special Intensive Revision (SIR)-কে ঘিরেও মামলায় একাধিক অভিযোগ রয়েছে। অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়া SIR সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও আদালতের নজর রয়েছে।

মামলাকারীদের আরও দাবি, ভোটার তালিকার ডেটাবেসকে ধীরে ধীরে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাওয়া এবং নির্বাচন কমিশনের IT সংক্রান্ত কাজের বণ্টনে পরিবর্তন নিয়েও আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার।

কী চাইছেন মামলাকারীরা?

মামলাকারীরা চাইছেন, সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশনের collective decision-making ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হোক। একইসঙ্গে যেসব সিদ্ধান্ত বা পদক্ষেপ পুরো কমিশনের সম্মতি ছাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ, সেগুলির বৈধতা নিয়েও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

কিছু আবেদনে CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্ত এবং তাঁর ক্ষমতা প্রয়োগে অন্তর্বর্তীকালীন বিধিনিষেধের দাবিও তোলা হয়েছে।

কী বলেছে নির্বাচন কমিশন?

অন্যদিকে, নির্বাচন কমিশনের বক্তব্য, কমিশনারদের মধ্যে মতপার্থক্য থাকলেই তাকে কোনও 'প্রাতিষ্ঠানিক সংকট' বা 'rupture' হিসেবে দেখা ঠিক নয়। একটি বহু-সদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে অভ্যন্তরীণ মতামত, আপত্তি বা নোট থাকা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেই দাবি করেছে ECI।

এখন সুপ্রিম কোর্ট এই মামলায় কী অবস্থান নেয়, সে দিকেই নজর রাজনৈতিক মহল থেকে আইনজীবী মহলের। কারণ, এই মামলার রায়ে নির্বাচন কমিশনের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষমতার পরিধি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশ পাওয়া যেতে পারে। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget