এক্সপ্লোর

Hindu Women Will: স্বামী-সন্তান না থাকলে মহিলার নিজের অর্জিত সম্পত্তি শ্বশুরবাড়ি কেন পাবে? মামলায় গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের

Supreme Court: বুধবার একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন মহিলাদের কাছে এমন আবেদন করে সর্বোচ্চ আদালত।

নয়াদিল্লি: স্বামী ও সন্তান না থাকলে অবিলম্বে উইল তৈরি করে ফেলা উচিত মহিলাদের। নাগরিকদের কাছে বুধবার এমনই আবেদন জানাল দেশের সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে মা-বাবা এবং শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে যাতে মামলা-মকদ্দমা শুরু না হয়, তার জন্য়ই মহিলাদের কাছে এমন আর্জি সর্বোচ্চ আদালতের। (Supreme Court)

বুধবার একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন মহিলাদের কাছে এমন আবেদন করে সর্বোচ্চ আদালত। ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের উল্লেখ করে আদালত জানায়, সেই সময় দেশের সংসদের হয়ত মনে হয়নি, নিজের অর্জন করা টাকায় মহিলারা সম্পত্তি করতে পারেন। কিন্তু গত কয়েক দশকে মহিলারা যে উন্নতি করেছেন, তার অবমূল্যায়ন চলে না। (Hindu Women Will)

শুনানি চলাকালীন আদালত জানায়, শিক্ষা, চাকরি, ব্যবসা, সব ক্ষেত্রেই দেশের মহিলারা উন্নতি করেন, যার মধ্যে রয়েছেন হিন্দু মহিলারাও। ফলে নিজ নিজ সম্পত্তি গড়ে তুলছেন তাঁরা। কোনও মহিলার যদি স্বামী, পুত্র বা কন্যা না থাকে, তিনি যদি কোনও উইল না করেই মারা যান, সেক্ষেত্রে তাঁর স্ব-অর্জিত সম্পত্তি স্বামীর পরিবারের কাছে গেলে, বাপের বাড়ির লোকের বিষয়টি হজম নাও হতে পারে। 

এ নিয়ে আদালত কোনও রায় দেয়নি যদিও, শুধুমাত্র স্বামী-সন্তানহীন মহিলাদের নিজ নিজ উইল করে রাখার পরামর্শ দিয়েছে। বিচারপতি বিভি নাগরত্ন এবং আর মহাদেবনের বেঞ্চ এদিন এই আবেদন জানায়। ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ১৫ (১) (বি) ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন এক মহিলা আইনজীবী। 

১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ১৫ (১) (বি) ধারা অনুযায়ী, উইল না করে কোনও হিন্দু মহিলা যদি মারা যান, সেক্ষেত্রে তাঁর সম্পত্তির উপর নিজের মা-বাবার পরিবর্তে স্বামীর উত্তরাধিকারীদের অধিকার অগ্রাধিকার পায়। এই আইনকেই চ্যালেঞ্জ জানান আইনজীবী স্নিগ্ধা মেহরা। ওই আইনকে ‘স্বৈরাচারী’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর যুক্তি ছিল, উইল না করে কোনও হিন্দু মহিলা মারা গেলে, তাঁর কোনও পুত্র, কন্যা বা স্বামী না থাকলে, তাঁর সম্পত্তির উপর শ্বশুরবাড়ির লোকের অধিকারই কেন প্রতিষ্ঠিত হবে? 

সেই নিয়ে শুনানি চলাকালীনই মহিলাদের, বিশেষ করে হিন্দু মহিলাদের নিজের অর্জিত টাকায় কেনা সম্পত্তির উইল তৈরি করে রাখতে আর্জি জানায় আদালত। বিচারপতিরা জানান, শুধুমাত্র মহিলাদের স্বার্থ রক্ষার্থে নয়, ভবিষ্যতে মামলা-মকদ্দমার ঝামেলা এড়াতেই এমনটা করা প্রয়োজন। 

কেন্দ্রের তরফে আদালতে সওয়াল করছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ। তিনি যদিও জনস্বার্থ মামলাটির বিরোধিতা করেন। তিনি জানান, এমন পরিস্থিতির শিকার কোনও পক্ষকে এই ধরনের বিষয় আদালতে তুলতে হবে। এ নিয়ে জনস্বার্থ মামলা কাম্য নয়। তিনিও দাবি করেন, ১৯৫৬ সালে তদানীন্তন সংসদ ভবিষ্যৎ বুঝতে পারেনি। বুঝতে পারেনি যে হিন্দু মহিলারা নিজস্ব সম্পত্তি গড়ে তুলতে পারেন। 

এদিন আদালত জানায়, উইল ছাড়া কোনও হিন্দু মহিলা যদি মারা যান, সেক্ষেত্রে দুই পক্ষকে আগে নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করতে হবে। তার পর আদালতের দ্বারস্থ হওয়া যেতে পারে। মধ্যস্থতায় যদি বিষয়টি মিটে যায়, সেক্ষেত্রে তা আদালতের ডিক্রি হিসেবেই গ্রাহ্য হবে। তবে বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে চায় আদালত। কারণ এর আগে জানানো হয়েছিল, হাজার হাজার বছর ধরে হিন্দুদের যে সামাজিক কাঠামো এবং মৌলিক নীতি কার্যকর রয়েছে, তা নিয়ে সাবধানতা জরুরি। নারীর অধিকার গুরুত্বপূর্ণ হলে, সামাজিক কাঠামোর সঙ্গে তার ভারসাম্য থাকা দরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget